স্বাস্থ্য সংবাদ

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীর উদ্যেগে জাতীয় শোক দিবস পালন

Share
Share

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর উদ্যেগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আনোয়ার হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ সেক্রেটারী ছামিউল হক ফারুকী।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না। যার জন্য আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এমন এক মহান ব্যক্তির আলোচন ও দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত যার জন্ম না হলে আমরা কেউ এমন অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। বঙ্গবন্ধুর নীতি ও আর্দশ যদি আমরা লালন করি তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে । তিনি শোককে শক্তিতে রুপান্তরিত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বের সাথে কাজ করে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান। এছাড়া তিনি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ান করে সোনার বাংলাদেশ গড়তে সহযোগীতা করার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের ডাইরেক্টর প্রফেসর ডাঃ মোঃ আনোয়ার হাবিব – বঙ্গবন্ধুর রাজনৈতিক নের্তৃত্বের কিছু স্মৃতিচারণ করেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর মতো মহান নেতার নের্তৃত্ব না পেলে আমাদের স্বাধীনতা অনেক পিছিয়ে যেত। এ মহান নেতার নের্তৃত্বের কারণে আজ আমরা স্বাধীন দেশে বাস করছি । তিনি বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি জজম সন্তানের ন্যায়। বাংলাদেশ যত দিন থাকবে ততদিন বঙ্গবন্ধু ও বাংলাদেশ থাকবে।

বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করতে গিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর মৃত্যুর দিন বাঙ্গালী জাতি বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। সেদিন প্রকৃতিও অঝোর ধারায় কেঁদছিল। শোকের অনুষ্ঠানে তিনি বলেন মানুষকে কিভাবে সম্মান করতে হয় তা বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন, তাই সেই শিক্ষা ও বঙ্গবন্ধুর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে এ দেশকে সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে বলেন । এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেডিকেল কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত ও কলেজ চত্তরে বঙ্গবন্ধুরে মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয় । সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন কলেজ মসজিদের পেশ ইমাম মোঃ আতাউর রহমান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৫ আগস্ট ২০২১

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীর উদ্যেগে জাতীয় শোক দিবস পালন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV