স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহজাবিন

বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

বৃহস্পতিবার (৮জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ নাম ঘোষণা করা হয়। আগামী ১০ জুলাই (শনিবার) বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি ।

নতুন এই দায়িত্বের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ বলেন প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আজকের এই অবস্থানে আসার পেছনে আমার পরিবারের প্রতিটা সদস্য থেকে শুরু করে আমার শিক্ষকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আমারা ছাত্রছাত্রী সহ সকলের অবদান রয়েছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।”

বিএসএমএমইউ এর কর্তৃপক্ষ সহ সকল চিকিৎসক, শিক্ষার্থী এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ডা. নাহিদ বলেন, “ভিসি স্যার দায়িত্ব গ্রহণের ১০০ তম দিনে এসে তার কাছ থেকে আমি নতুন দায়িত্বের ঘোষণাটি পেলাম। বিশেষ দিনে বিশেষ কিছু পাওয়ার আনন্দটা একটু বেশিই অন্যরকম। এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

মানসিক স্বাস্থ্য সেবা ও গবেষণায় বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগকে বিশ্ব দরবারে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমার একার পক্ষে সব কিছু পালন করা সম্ভব হবে না। তাই আমরা মনোরোগবিদ্যা বিভাগের সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করতে চাই। এজন্য মনোরোগবিদ্যা বিভাগের আমার সকল সহকর্মী, ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

যেনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকল শুভাকাঙ্খিদের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

নতুন এই দায়িত্বের জন্য মনের খবর পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদকে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রসঙ্গত, মনের খবর এর সম্পাদনা পর্ষদের দায়িত্ব পালন করেছেন দেশের অন্যতম চাইল্ড এ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

সাংগঠনিক নেতৃত্বে দক্ষ অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) এর কার্যকরী কমিটি (২০২১-২০২২) এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবনে ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ এবং ইঞ্জিনিয়ার সৈয়দ নাসরুল আহসান দম্পতির এক পুত্র ও দুই কন্যা রয়েছে। মানসিক স্বাস্থ্য সেবায় নিজের সন্তানরাও যেনো অবদান রাখতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

08 July 2021

বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহজাবিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV