২৪ ঘণ্টাই স্বাস্থ্যসেবা পাওয়া যাবে বিএসএমএমইউ

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো চালু হয়েছে সাধারণ জরুরি বিভাগ। এখানে ২৪ ঘণ্টাই মিলবে স্বাস্থ্যসেবা।

সোমবার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, বর্তমানে ১০০টি শয্যা নিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হলেও পরবর্তীতে শয্যা সংখ্যা ২০০ তে উন্নীত করা হবে। এছাড়াও গাইনী, নবজাতক, অর্থোপেডিক, নিউরোসার্জারি, কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে বিদ্যমান জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন,চিকিৎসা শিক্ষা,সেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণ জরুরি বিভাগের বিকল্প নেই। আরো আগেই এই কার্যক্রম শুরু করার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপে তা সম্ভব হয়নি।

সাধারণ জরুরি বিভাগ চালু হওয়ায় এখন থেকে সাধারণ মানুষের চিকিৎসাসেবার দ্বার আরো প্রসারিত হলো বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন,উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ,কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এইচ এম জহুরুল হক সাচ্চু প্রমুখসহ সম্মানিত ডীনবৃন্দ ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

02 November 2021

২৪ ঘণ্টাই স্বাস্থ্যসেবা পাওয়া যাবে বিএসএমএমইউ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV