বিমানবন্দরে করোনার পরীক্ষামূলক পরীক্ষা শুরু

Share

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে। অস্থায়ীভাবে স্থাপিত একটি পরীক্ষাগারে এ পরীক্ষা করা হয়। যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন ৪৬ যাত্রী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ–উল আহসান আজ বুধবার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় এই যাত্রীদের বোর্ডিং করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে ৪৬ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়।

আরব আমিরাত সরকারের নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপের পর পরীক্ষামূলকভাবে ৪৬ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইট। বিমানবন্দরে করোনা পরীক্ষা করে ‘নেগেটিভ’ রিপোর্ট পাওয়ার পর ফ্লাইটের যাত্রীদের প্লেনে চড়তে দেওয়া হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, বিমানবন্দর এলাকায় একটি মোবাইল ল্যাবে তাদের করোনা পরীক্ষা হয়েছে। নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের বোর্ডিং করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। এমিরেটসের ফ্লাইটটি আমিরাতের দুবাই শহরে যাবে।

এদিকে আমিরাত সরকারের নতুন বিধিনিষেধ জারির পর দেশটির সিভিল এভিয়েশন পরীক্ষামূলক দেশটিতে ৫০ জন যাত্রী পাঠানোর প্রস্তাব দেয়। পরীক্ষামূলক পরিস্থিতি সন্তোষজনক হলে তারা নিয়মিত যাত্রী নেওয়ার বিষয়টি নিশ্চিত করবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর সাতটি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

গত বৃহস্পতিবার ৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ল্যাব স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিষ্ঠানগুলোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মান সম্মত কি না তা যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠাতে শুক্রবার বেলা ১২টার মধ্যে তা জমা দিতে বলা হয়। এর মধ্যে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো তাদের এসওপি জমা দিয়েছিল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

22 September 2021

বিমানবন্দরে করোনার পরীক্ষামূলক পরীক্ষা শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV