স্বাস্থ্য সংবাদ

রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড পেলেন ডা. ইরিন

Share

ত্বক বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন বেস্ট ওয়েলনেস কনসালট্যান্ট হিসেবে ‘অনলাইন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন। বেস্ট ওয়েলনেস কনসাল্টেন্ট ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ডটি অর্জন করেন।

গত ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘অনলাইন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতিকে দিয়েছেন আত্মমর্যাদা ও নিজস্ব পরিচয়। জাতির রিয়েল হিরোই তিনি।’

থলে ডট কম এবং মিরর ম্যাগাজিন যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ছিলেন মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার এবং মোস্তাফা তারিক হাদী। বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জনকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরেণ শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনেতা আরিফিন শুভ প্রমুখ।

পুরস্কার প্রসঙ্গে ডা. তাওহীদা ইরিন বলেন, যেকোনো প্রাপ্তি কাজের দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। উৎসাহিত করে। যারা আমাকে মনোনীত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

ডা. তাওহীদা ইরিন দীর্ঘদিন ধরে ত্বক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। সম্প্রতি তিনি রেজুভা কসমেসিউটিক্যালস নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে গ্রুমার, মেন্টর এবং বিচারক হিসেবে কাজ করেন। করোনাকালে তিনি টেলিমেডিসিন সেবা দিয়েছেন। করোনার বিভিন্ন সচেতনতামূলক তথ্যচিত্রে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তথ্যচিত্রগুলো প্রযোজনা করেছে ফ্ল্যাগ গার্ল, সিডিসি ও সেফটিনেটস।

অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী নাচ, র‍্যাম্প শো ও গান পরিবেশিত হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

02 September 2021

রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড পেলেন ডা. ইরিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV