স্বাস্থ্য সংবাদ

খ্যাতনামা নিউরোসার্জন ডা. কাদেরী আর নেই

Share

দেশের খ্যাতনামা নিউরোসার্জন অধ্যাপক ডা. লুৎফুল আনোয়ার কাদেরী (এল এ কাদেরী) মারা গেছেন।

রোববার নগরীর সিএসসিআর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ চিকিৎসকের মৃত্যু হয় বলে জানান তার ছোটভাই সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. কাদেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। ডা. কাদেরীর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ডা. কাদেরীর জানাজা রোববার বিকালে অনুষ্ঠিত হয়। সোমবার সকালে হাটহাজারিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউ সার্জারি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ডা. কাদেরী দেশের দ্বিতীয় নিউরোসার্জন।

ডা. কাদেরী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রামের দুই বারের সভাপতি ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সোসাইটি অব নিউরোসার্জন বাংলাদেশের সাবেক সভাপতি, সিনিয়র ডকটরস ক্লাবের সাবেক সভাপতি, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সাবেক সভাপতিসহ বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী জানান, একাত্তর সালে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণের সময় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন ডা. কাদেরী।

১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন নিহত হওয়ার পর চট্টগ্রামে চিকিৎসক সমাজ ডা. কাদেরীর নেতৃত্বে রাজপথে প্রতিবাদে নেমেছিল।

ডা. এল এ কাদেরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইসমাইল এবং বিএমএ চট্টগ্রাম শাখার নেতা অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, ডা. মুজিবুল হক খান, ডা. ফয়সল ইকবাল চৌধুরী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 August 2021

খ্যাতনামা নিউরোসার্জন ডা. কাদেরী আর নেই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV