নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

সিনোফার্মের টিকা গ্রহণকারীরা হজে যেতে পারছেন না

Share

যেসব বাংলাদেশি সিনোফার্মের টিকা নিয়েছেন তারা ওমরাহ বা হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন না। দেশটিতে যেতে হলে সংশ্লিষ্টদের অবশ্যই সৌদি সরকারের অনুমোদিত টিকা নিতে হবে। এ নিয়ম সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের জন্যও প্রযোজ্য। এ কারণে দ্রুত সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করার তাগিদ দিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। রবিবার (২২ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়েছে।

১৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা এসেছে। সেই হিসাবে বিপুলসংখ্যক বাংলাদেশি এই ভ্যাকসিন নিয়েছেন।

সেমিনারে যুক্ত হয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ কাউন্সেলর মো. জহিরুল ইসলাম জানান, সৌদি আরবে যেতে হলে অবশ্যই সৌদি সরকারের নির্দেশিত ভ্যাকসিন নিতে হবে। এখনই বিষয়টি নিয়ে কাজ করলে সিনোফার্মের টিকার বিষয়ে সৌদি সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম জানান, সিনোফার্মের টিকা ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরব কর্তৃক অনুমোদিত নয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে সিনোফার্মের টিকাই দেওয়া হচ্ছে। সিনোফার্মের টিকা যাতে সৌদি কর্তৃপক্ষ অনুমোদন করে, সে জন্য কূটনৈতিক তৎপরতা চালানো প্রয়োজন। অথবা বাংলাদেশি ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকার নির্ধারিত ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এসবের যেকোনো একটি টিকা দেওয়ার উদ্যোগ নিতে হবে। ওমরাহ যাত্রী ফ্লাইটে ওঠার আগে পিসিআর টেস্ট পজিটিভ হলে যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে এখনই ব্যবস্থা নিতে হবে। হজ বা ওমরাহ যাত্রীর টিকিট এবং হোটেল যেন পুনরায় বুকিং করা যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। ওমরাহ যাত্রীদের বর্তমানে সৌদি এয়ারলাইনস ও বিমানের প্রকাশিত ভাড়া অনেক বেশি। নির্ধারিত ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া দরকার বলে তিনি জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ওমরাহর যাত্রী ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে, পজিটিভ এলে যেতে পারবে না। এ ক্ষেত্রে প্রবাসীদের টিকিট রিশিডিউল করা হয়। ওমরাহ যাত্রীদের ক্ষেত্রেও তা-ই করা উচিত। সিনোফার্মের টিকা নিয়ে ওমরাহ করার বিষয়ে সৌদি আরবের নির্দেশনা প্রয়োজন।

বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান বলেন, কভিড মহামারীর কারণে ৬০ হাজার যাত্রীর ওমরাহ পালনের বাধ্যবাধকতা থাকলেও ভবিষ্যতে তা বাড়ানো হবে। ধর্ম সচিব মো. নূরুল ইসলাম বলেন, ইতিমধ্যে ২৪৭টি ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। আরও তালিকা প্রকাশ করা হবে। ওমরাহ যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়েও তিনি একমত পোষণ করেন।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী। এ ছাড়া ধর্ম সচিব মো. নূরুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান সংযুক্ত ছিলেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস কান্ট্রি ম্যানেজার তারিক এ আল-ওয়াইদিও সংযুক্ত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

23 August 2021

সিনোফার্মের টিকা গ্রহণকারীরা হজে যেতে পারছেন না

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV