প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দেশে ১ সপ্তাহে মৃত্যু কমেছে ২৭% শতাংশ

Share

দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু, নতুন রোগী এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার—সবই নিম্নমুখী। এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু কমেছে ২৭ শতাংশ আর নতুন রোগী কমেছে প্রায় ৩৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট—এই এক সপ্তাহে দেশে ৪৩ হাজার ৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৭ জন। এর আগের সপ্তাহের (৯–১৫ আগস্ট) তুলনায় মৃত্যু কমেছে ২৭ দশমিক ৩১ শাতংশ। আর নতুন রোগী কমেছে ৩৩ দশমিক ৯১ শতাংশ।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি গতকাল শেষ হওয়া সপ্তাহে নমুনা পরীক্ষাও কমেছে। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে ১৭ দশমিক ২২ শতাংশ কম নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রোববার সকাল আটটা থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৫ হাজার ৭১৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ। আগস্টের প্রথম দিন থেকে প্রতিদিন রোগী শনাক্তের হার কমছিল। অবশ্য গতকাল সে প্রবণতায় ছেদ পড়েছে। আগের দিনের তুলনায় গতকাল রোগী শনাক্তের হার সামান্য বেড়েছে। রোববার রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। গত ৭ সপ্তাহের মধ্যে এটি সংখ্যার দিক থেকে সর্বনিম্ন মৃত্যু (২৪ ঘণ্টায়)। এর আগে এক দিনে এর চেয়ে কম মৃত্যুর তথ্য ছিল সর্বশেষ ৩০ জুন। সেদিন ১১৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল পর্যন্ত দেশে মোট ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। তাঁদের মধ্যে ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছেন, আর মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের খবর জানানো হয়। গত মার্চে এসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দেয়। মাঝে কিছুদিন সংক্রমণ কমে এসেছিল। কিন্তু গত ঈদুল ফিতরের পর থেকে আবার সংক্রমণ বাড়তে শুরু করে। জুনের শেষে গিয়ে রোগী শনাক্তের হার ২০ শতাংশ ছাড়ায়। একপর্যায়ে রোগী শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে ওঠে। গত ২৫ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। চলতি মাসের প্রথম দিক থেকে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ঈদের আগে-পরে আরোপ করা কঠোর বিধিনিষেধের ফলে সংক্রমণ কমছে। কিন্তু করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে, এমনটা ভাবার সুযোগ নেই। এখনো শনাক্তের হার ১৫ শতাংশের বেশি। সব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। সবখানে ভিড় বাড়ছে, স্বাস্থ্যবিধিও যথাযথভাবে মানা হচ্ছে না। এই অবস্থায় আগামী মাসের শুরুর দিকে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

24 August 2021

দেশে ১ সপ্তাহে মৃত্যু কমেছে ২৭% শতাংশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV