নির্বাচিতপ্রধান খবরস্বাস্থ্য সংবাদ

কেন্দ্রে গেলেই মিলবে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ

Share
Share

পর্যাপ্ত সরবরাহের অভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা নির্ধারিত সময়ে নিতে পারেননি তারা এখন কেন্দ্রে গিয়ে তা সরাসরি গ্রহণ করতে পারবেন। এজন্য কোনো খুদে বার্তা বা এসএমএস লাগবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত জানুয়ারিতে অ্যাস্ট্রেজেনেকার টিকার মাধ্যমেই দেশে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু চাহিদামাফিক সেরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ করতে না পারায় দেশের প্রায় ১৪ লাখ মানুষকে তখন দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। তারা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন।

সম্প্রতি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ধাপে ধাপে প্রায় ২৪ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা এসেছে। তারপর অনেকেই দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। কিন্তু দ্বিতীয় ডোজ গ্রহণের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে খুদে বার্তা (এসএমএস) না পেয়ে অনেকেই দ্বিধায় আছেন। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এল।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ এ ব্যাপারে একটি ‘জরুরি ঘোষণা’ দেওয়া হয়। এতে বলা হয়, ‘যারা অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।’

এরপর দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. রোবেদ আমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘যারা প্রথম ডোজে অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছিলেন এবং তারপর থেকে এখনো দ্বিতীয় ডোজ পাননি, তারা চাইলে টিকাটি এখন নিতে পারবেন। প্রথম ডোজটি একজন যে কেন্দ্র থেকে নিয়েছিলেন, সেই কেন্দ্রে গেলে তিনি টিকার দ্বিতীয় ডোজটি পাবেন। সঙ্গে শুধু প্রথম ডোজের টিকার কার্ডটি নিতে হবে।’

‘এ ছাড়া টিকা পেতে ম্যাসেজের জন্য অপেক্ষা করতে হবে না। যদি কেউ কাল কেন্দ্রে যান, তাহলে কালই তিনি টিকা পাবেন। যেখানে যেখানে অ্যাস্ট্রেজেনেকার টিকা দরকার, সেখানে আমরা টিকা পৌঁছে দিয়েছি’, যোগ করেন রোবেদ আমিন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৩ আগস্ট ২০২১

কেন্দ্রে গেলেই মিলবে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV