স্বাস্থ্য সংবাদ

করোনাভাইরাসের টিকা পেতে সাড়ে ৩ কোটি নিবন্ধন

Share

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কোভিড- ১৯ টিকার জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন নিবন্ধন করেছেন।

এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন আরও ৪ লাখ ৩৮ হাজার ৫৯ জন। সব মিলিয়ে ৩ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৩৮৪ জন মহামারী প্রতিরোধে টিকা নিতে নিবন্ধন করেছেন।

এর আগে গত ৭ অগাস্ট টিকা নিতে সরকারের তৈরি সুরক্ষা অ্যাপে ২ কোটি ২৫ লাখ মানুষের নিবন্ধন করার তথ্য জানায় এই অ্যাপের দেখভালকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার পর্যন্ত মোট দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে কোভিড-১৯ মহামারীতে সাড়ে ১৪ লাখেরও বেশি মানুষ শনাক্ত হয়েছেন।

মহামারী প্রতিরোধে গত ফেব্রুয়ারি মাসে গণটিকাদান শুরু করে সরকার। দেশের মোট ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ১৪ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

টিকা সঙ্কটের কারণে মে মাসে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হলেও ৮ জুলাই থেকে নিবন্ধন পুরোদমে চলছে। এরমধ্যে টিকা গ্রহণের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ২৫ বছর করা হয়েছে।

ভারত থেকে কেনা টিকা আসা বন্ধ হয়ে যাওয়ায় সরকার এখন চীন থেকে কেনা টিকায় কার্যক্রম চালাচ্ছে। এছাড়া করোনাভাইরাসের টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায়ও দেশে টিকা আসছে।

সর্বশেষ শনিবার প্রায় ৮ লাখ টিকা দেশে এসেছে জাপান থেকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

23 August 2021

করোনাভাইরাসের টিকা পেতে সাড়ে ৩ কোটি নিবন্ধন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV