নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ-এর কোষাধ্যক্ষ পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. আতিকুর

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেলেন।

বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী তিন বছরের জন্য অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে নিয়োগ দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ আদেশ কার্যকর হবে।

এর আগে, গতকাল (বুধবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদেরের সই করা এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

দ্বিতীয় মেয়াদের নিয়োগ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কোভিড মহামারির এ সময়ে একজন চিকিৎসক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেওয়া সব সেবা কার্যক্রমে সহায়তার পাশাপাশি সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের পাশে থাকব।

এদিকে, নতুন করে নিয়োগ পাওয়ায় কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।

এছাড়া বিভিন্ন বিভাগ ও অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।

অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জার্নালের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মেম্বার সেক্রেটারি, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কাউন্সিলর, ইথিক্যাল রিভিউ বোর্ডের (ইআরবি) সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পালমোনলজি বিষয়ের ফাউন্ডার কোর্স কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

ডা. মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশ, দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাজমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্রঙ্কোলোজি অ্যান্ড ইন্টারভেনশনাল পালমোনোলজি, বাংলাদেশ ক্যানসার সোসাইটি এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আজীবন সদস্য। অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জার্নালে ৪৭টি বৈজ্ঞানিক প্রকাশনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

20 August 2021

বিএসএমএমইউ-এর কোষাধ্যক্ষ পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. আতিকুর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV