স্বাস্থ্য সংবাদ

আইসিইউতে ভর্তি রওশন এরশাদ

Share

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত চেকআপ করাতে রওশন এরশাদ গত পরশু দিন সিএমএইচে যান। যাওয়ার পর দেখা যায়, তাঁর ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। পরে তিনি বাসায় চলে যান। কিন্তু আজকে আবার কিছু সমস্যা মনে হওয়ায় তিনি পুনরায় ভর্তি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।’

মামুন হাসান আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি।’

রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যেতে পারেনি। এ ছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি।

এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তাঁর চিকিৎসা চলে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

16 August 2021

আইসিইউতে ভর্তি রওশন এরশাদ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV