নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

২৪ ঘণ্টায় করোনায় ২৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১০,৪২০

Share

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১০ হাজার ৪২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৮টি ল্যাবে ৪৪ হাজার আটটি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৩০টি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৪ জন ও নারী ১০৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ৫১৮ জন ও নারী সাত হাজার ৮৮০ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন ও বাসায় মারা গেছেন তিনজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

11 August 2021

২৪ ঘণ্টায় করোনায় ২৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১০,৪২০

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV