সব রেকর্ড ভেঙে একদিনে ২৫৮ জনের মৃত্যু

Share

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যুতে অতীতের সব বেদনাদায়ক রেকর্ড ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৮ জন। যা গত দেড় বছরে দেশে করোনা মহামারিকালে একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে একদিনে করোনায় এত মানুষের মৃত্যু দেখেনি বাংলাদেশের মানুষ। গত সোমবার ২৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গতকাল পর্যন্ত এটাই ছিল সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ১৯ হাজার ৭৭৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত কয়েকদিন থেকে দেশে করোনায় নারী মৃত্যু সংখ্যা বাড়ছে। ২০২০ সালের শুরু থেকে দেশে করোনায় মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। কিন্তু গত কয়েক মাস থেকে পুরুষের পাশাপাশি নারীদের মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন, আর নারী ১২০ জন। অথচ কয়েক মাস আগেও করোনায় মৃতদের মধ্যে এক পঞ্চমাংশ নারী ছিল না।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে শনাক্ত হলেন ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারিকালে একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষার রেকর্ড হয়েছে। এ সময়ে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৪৭৮টি, আর নমুনা সংগৃহীত হয়েছে ৫৫ হাজার ১৫৯টি। এটা দেশে একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা করা পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৫৫ হাজার ২০১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২০ লাখ তিন হাজার ৫১০টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন, আর নারী ১২০ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১৩ হাজার ৪৭৮ জন এবং নারী ৬ হাজার ৩০১ জন।
একদিনে মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮৪ জন, চট্টগ্রাম বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ১৩ জন, রংপুর বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, সিলেট বিভাগের ৭ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২০২ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন এবং বাড়িতে ১৫ জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২ জনকে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিদিন দুইশ’র বেশি মানুষ মারা যাচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

27 July 2021

সব রেকর্ড ভেঙে একদিনে ২৫৮ জনের মৃত্যু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV