নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা

Share
Share

এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন তিনটি ভবনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রূপনগর বিপণিকেন্দ্রে ১ লাখ, ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনের মালিক সেলিম দেওয়ানকে ৫০ হাজার ও ১৭ নম্বর সড়কের ৪ নম্বর বাসার মালিক শাহ আলম মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।

রূপনগর বিপণিকেন্দ্রের নির্মাণাধীন মার্কেটে এডিস মশার লার্ভা থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই মার্কেটের শেয়ারে মালিক স্থানীয় ঢাকা উত্তর সিটির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোফাজ্জল হোসেন। সেখানে লার্ভা পাওয়ার বিষয়ে কাউন্সিলর বলেন, ‘গতকাল সোমবার আমার কার্যালয়ে থাকা ওষুধগুলো দিয়ে আমি তাঁদের বলেছিলাম জায়গাটা পরিষ্কার করে ফেলতে। কিন্তু তাঁরা কথা শোনেননি। তাই জরিমানা করা হয়েছে।’ শেয়ার তাঁর এক আত্মীয়ের নামে থাকলেও ওই শেয়ারের মালিক তিনি নিজে বলে জানান কাউন্সিলরর।

সেলিম দেওয়ানের নির্মাণাধীন ভবনের নিচতলায় একটি ড্রামের জমা থাকা পানিতে মশার লার্ভা পাওয়া যায়। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএনসিসি অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সফিউল আজম ওই বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বাড়ির মালিক সেলিম দেওয়ানের দাবি, ড্রামের পানি নির্মাণশ্রমিকেরা শৌচ কাজের জন্য ব্যবহার করে থাকেন। সেখানে পানি জমা হওয়া কিংবা মশা ডিম পাড়ার কোনো সুযোগ নেই। তা ছাড়া সকালে পানি পরিষ্কার করে নতুন পানি ভরা হয়েছে।

চিরুনি অভিযান উদ্বোধনের পর ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, অভিযানের মূল উদ্দেশ্য জরিমানা করা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে নগরবাসীকে সচেতন করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। তবে আগে সতর্ক করে দেওয়ার পরও কেউ সচেতন না হলে জরিমানা করা হচ্ছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...