স্বাস্থ্য সংবাদ

দুই ডোজ টিকা নেওয়ার পরও স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর মৃত্যু

Share

করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর লক্ষ্মীপুরে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

সিরাজ মিয়া (৫২) নামের ওই কর্মী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ফুসফুসে তীব্র সংক্রমণ ছড়িয়ে পড়লে ঢাকার উত্তর সিটি করপোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সিরাজ মিয়া ১০ জুলাই জ্বরে আক্রান্ত হন। অসুস্থ হওয়ার পাঁচ দিন পর ১৬ জুলাই তাঁর নমুনা পরীক্ষা করানো হলে করোনার নেগেটিভ আসে। শ্বাসকষ্ট থাকায় ওই দিনই সিটি স্ক্যান করানো হয় তাঁর। এতে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ওই দিনই অসুস্থ সিরাজ মিয়াকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁর অক্সিজেন স্যাচুরেশন দ্রুত কমতে থাকে। অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে ঢাকায় পাঠানো হয়। কয়েক দিন ধরে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের বলেন, সিরাজ মিয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার প্রথম ডোজ নেন চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর ৮ এপ্রিল তিনি টিকার দ্বিতীয় ডোজ নেন। এ ছাড়া তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তবে তা নিয়ন্ত্রণে ছিল। অন্য কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন না তিনি।

আবু তাহের আরও বলেন, ‘পরীক্ষার পর করোনা নেগেটিভ এলেও সিটি স্ক্যান রিপোর্ট দেখে তাঁর করোনা হয়েছে বলে আমরা নিশ্চিত হই। তাঁর ফুসফুস ৯০ শতাংশ সংক্রমিত ছিল।’

লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গাফফার বলেন, ‘লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত সবাই টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। এর মধ্যে সিরাজ মিয়া মারা যাওয়ার ঘটনা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে আমাদের।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

24 July 2021

দুই ডোজ টিকা নেওয়ার পরও স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর মৃত্যু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV