প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

১২ থেকে ১৭ বছরের শিশুদের মডার্নার টিকা দেওয়ার অনুমতি ইইউ’র

Share

করোনা সংক্রমণ এড়াতে ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মডার্নার টিকা দেওয়ার অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। ইউরোপের এ ওষুধ সংস্থার পক্ষ থেকে কিশোর বয়সীদের জন্য এটি দ্বিতীয় টিকার অনুমোদন। এর আগে গত মে মাসে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছিল ইএমএ। সাবালকদের মতোই নাবালকদেরও নিতে হবে টিকার দু’টি ডোজ।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি- ইএমএ (European Medicines Agency) জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের মতোই ১২ থেকে ১৭ বয়সীদের উপরে স্পাইকভ্যাক্স টিকা (Spikevax) ব্যবহার করা যাবে। নিতে হবে টিকার দু’টি ডোজ। মাঝে থাকবে ৪ সপ্তাহের ব্যবধান। মডার্নার স্পাইকভ্যাক্স (Spikevax) টিকা পরীক্ষামূলকভাবে ৩ হাজার ৭৩২ জন শিশুর উপরে ব্যবহার করা হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছে ১৮ থেকে ২৫ বছরের ব্যক্তিদের মতোই ১২ থেকে ১৭ বয়সীদের শরীরে কোভিড প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে এই টিকা। প্রসঙ্গত, স্পাইকভ্যাক্স (Spikevax) মানব কোষে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করে। তা শরীরে আসল সংক্রমণ না ঘটিয়ে গড়ে তোলে প্রতিরোধ ক্ষমতা।

ইএমএ বলছে, যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি টিকার দুই ডোজ চার সপ্তাহ ব্যবধানে প্রয়োগ করতে হয়। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওষুধ সংস্থার পরামর্শ মেনে ইউরোপিয়ান কমিশন এখন মডার্নার টিকার ব্যবহার বাড়াবে।

ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, এ পর্যন্ত ২০ কোটি ইউরোপীয়দের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। গ্রীষ্মের আগে নির্ধারিত লক্ষ্যের চেয়ে তা ৭০ শতাংশ কম।

ইএমএ বলছে, মডার্নার টিকা নিয়ে পরীক্ষা চালিয়েছে তারা। ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৭৩২ কিশোরের ওপর পরীক্ষা চালিয়ে ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকদের মতোই ফল পাওয়া গেছে। পরীক্ষায় দেখা গেছে, যারা টিকা পেয়েছে, তারা কেউ করোনায় সংক্রমিত হয়নি।

মডার্নার তৈরি স্পাইকভ্যাক্স নামের টিকাটি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রাপ্তবয়স্কদের দেওয়া হচ্ছে। ফাইজারের আরএনএ টিকার মতোই মডার্নার টিকায় থাকা আরএনএ নতুন অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরকে কোভিড সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করে।

স্পাইকভ্যাক্স টিকাটি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রাপ্তবয়স্কদেরও দেওয়া হচ্ছে। এ দুটি দেশে কিশোরদের টিকাটি দেওয়ার জন্য অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

24 July 2021

১২ থেকে ১৭ বছরের শিশুদের মডার্নার টিকা দেওয়ার অনুমতি ইইউ’র

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV