প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

রেজিস্ট্রেশন ছাড়াই রোববার থেকে টিকা পাবেন শ্রমিকেরা

Share
Share

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে আগামীকাল রোববার সকাল থেকে চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে। এর জন্য শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। শুধু এনআইডি কার্ড থাকলেই হবে। আজ শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন ওই তথ্য নিশ্চিত করেছেন।

কারখানা চারটি হচ্ছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালী নামের একটি পোশাক তৈরি কারখানা। রোববার একযোগে এই চার কারখানার ১০ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে।

এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। এর জন্য সবার আগে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তিনি আরও জানান, রোববার থেকে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের টিকা দেওয়া শুরু করা হচ্ছে।

উল্লেখ্য, গাজীপুরে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ও নতুন করে আরও ১৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৯২ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় গাজীপুর থেকে ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে ৩৮০ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ১৬ জুন পর্যন্ত গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ২৮২ জন। আজ দেওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ৮ জন, কাপাসিয়ায় ২২ জন ও গাজীপুর সদরে ৯১ জন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৭ জুলাই ২০২১

রেজিস্ট্রেশন ছাড়াই রোববার থেকে টিকা পাবেন শ্রমিকেরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV