প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘টিকা নেওয়ার বয়সসীমা ১৮ বছর করার প্রক্রিয়া চলছে’

Share
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক
Share

শিক্ষার্থীদের টিকাদানের আওতায় আনতে টিকা দেওয়ার বয়সসীমা ১৮ বছর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কোভিড-১৯ আইসিইউ এবং ওপিডি শেড উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারের কাছে পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে সব বিভাগেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। কিছু জেলায় স্থিতিশীল। টানা লকডাউনের ফলে বর্তমানে সংক্রমণের হার কিছুটা কমেছে। আমরা সাত দিনের জন্য সবকিছু খুলে দিয়েছি, শিথিল করেছি। কিন্তু এই সময়ে যদি ঘোরাঘুরি করা হয়, জনসমাগম বাড়ে, আমরা মাস্ক না পরি তাহলে আবারও সংক্রমণ বাড়বে।

মন্ত্রী বলেন, সারাদেশের ১৫ হাজার করোনা শয্যায় ৭৫ শতাংশ এখন রোগীতে পূর্ণ। একই অবস্থা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, তবেই সংক্রমণ কমবে। সংক্রমণের তীব্রতা না কমাতে পারলে স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতি বিপর্যস্ত হবে। অন্যান্য খাতেও প্রভাব পড়বে।

জাহিদ মালেক বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি বাড়ানোয় বর্তমানে আইসিইউয়ের সংখ্যা দাঁড়ালো ৩৩টিতে। এখনো এই হাসপাতালে যে পরিমাণ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে, তা কেবল অর্ধেক ব্যবহার হয়েছে। প্রতিটি আইসিইউ বেডে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। সব রোগীকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দেওয়া যায় না। কেবলমাত্র জটিল রোগীদের এটি দিতে হয়।

তিনি বলেন, বর্তমানের মৃতদের বেশির ভাগই পঞ্চাশোর্ধ্ব ও সংক্রমিতদের অধিকাংশই পঞ্চাশের নিচে। রোগী বাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে অস্থায়ী হাসপাতাল স্থাপনের কাজ চলছে।

জাহিদ মালেক আরও বলেন, গ্রামের আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রাশসনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের চিহ্নিত করে হাসপাতালে আনা হবে।

তিনি বলেন, চীন থেকে সম্প্রতি ২০ লাখ টিকা এসেছে। এই টিকার বাইরে দেশটি থেকে আরও দেড় কোটি টিকা আসবে। পাশাপাশি কোভ্যাক্স থেকে চলতি মাসেই অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা আসবে।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্রোরা, নাসিমা সুলতানা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক উপস্থিত ছিলেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...