প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটির বেশি টিকা আসছে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক
Share

আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটি ১০ লাখ টিকা আসবে। সব মিলিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি বা আরও বেশি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘টিকার সংকট হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতিমধ্যে ৪৫ লাখ টিকা পেয়েছি। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে আগস্টের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছাবে। আমরা আশা করছি, আগামী দেড় মাসের মধ্যে এক থেকে দেড় কোটি ডোজ টিকা আমাদের হাতে থাকবে।

হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘শুধু বেড বাড়ালেই চলবে না; জনবলও বাড়ানো লাগবে। বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো পুরো দেশকে হাসপাতাল বানাতে পারব না। আপনাদের সেটা বুঝতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক দিনে চার হাজার নতুন ডাক্তার এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। করোনার সময়ে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন লোক কাজ করছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

10 July 2021

'আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটির বেশি টিকা আসছে'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV