কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারকে জাপানের পিপিই সহায়তায় প্রদান

Share

বাংলাদেশের চিকিৎসা পেশাদার এবং সম্মুখসারির কর্মীদের জন্য জাপান ৫৩ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) অনুদান দিয়েছে। এর মধ্যে রয়েছে আইসোলেশন গাউন, সার্জিক্যাল মাস্ক, পার্টিকুলেট রেসপিরেটর মাস্ক, সেফটি গুগল এবং গ্লাভস।

জাপান সরকার এবং এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের (এএসইএফ) পক্ষ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টেম (জাইকস) কোভিড-১৯ মহামারী সাড়া দিতে বিশ^ স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়কে এসব পিপিই অনুদান দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিকিৎসা পেশাদার এবং সম্মুখসারির কর্মীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর দেশে কোভিড-১৯ এর সাম্প্রতিক বিস্তার নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রচেষ্টার সহায়ক হবে।

এগুলো সম্মুখসারির স্বাস্থ্যসেবা কর্মীদের রক্ষায় এবং গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ রোগীর সংখ্যার ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, এই অপরিহার্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অনুদান সঠিক মুহূর্তে এসেছে, যখন আমরা সারা দেশে নিশ্চিত কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রচেষ্টা বাড়িয়ে দিচ্ছি। আমাদের মহামারীর মধ্যে সাড়া দিয়ে চলমান সমর্থনের জন্য জাপান সরকার এবং এএসইএফ-এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এর ফলে আমাদের স্বাস্থ্যকর্মীদের আরও ভালোভাবে সজ্জিত করতে অবদান রাখবে।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি আইআইটিও বলেন, এই বৈশ্বিক সংকটের মধ্যে বাংলাদেশকে সহযোগিতা করতে পেরে জাপান আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে এই সহযোগিতা বাংলাদেশ ও জাপানের মধ্যে অংশীদারিত্বকেও উৎসাহিত করবে। আমরা আশা করি চিকিৎসা সরবরাহ বাংলাদেশের কোভিড-১৯ এ সাড়া দিতে অবদান রাখবে এবং হাতে হাত মিলিয়ে এই অসুবিধা কাটিয়ে উঠব।

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারদান জং রানা বলেন, বিশ্বব্যাপী মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি। জাপান সরকার এবং এএসইএফ হিসাবে প্রধান অংশীদারদের আর্থিক সহায়তা আমাদের সম্মুখসারির কর্মীদের সুরক্ষা অব্যাহত রাখতে এবং এইভাবে বাংলাদেশে কোভিড-১৯ রোগীদের সর্বোত্তম ক্লিনিকাল সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সক্ষম করবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

05 July 2021

কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারকে জাপানের পিপিই সহায়তায় প্রদান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV