প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সেরামের কোভিশিল্ড নিয়ে ইউরোপ ভ্রমণে জটিলতা

Share

ভারতে উৎপাদিত করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড গ্রহণকারীদের ইউরোপ সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ইউরোপিয়ান মেডিসিনস এজন্সির (ইএমএ) সবুজ সংকেত পেলেও এই টিকার ভারতীয় সংস্করণটি আটকে গেছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত যে টিকা ভারতে তৈরি হচ্ছে সেটির নাম হচ্ছে কোভিশিল্ড। অক্সফোর্ডের এই টিকা ইউরোপে ওয়াইড পাস বা ডিজিটাল গ্রিন সার্টিফিকেট পাওয়ার যোগ্য। যা কার্যকর হবে ১ জুলাই থেকে।

ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি কোভিশল্ডকে এখনই যে বিবেচনায় নেওয়া হচ্ছে না।

ভারতে এখন ব্যাপকহারে সেরামের তৈরি কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে।

ইউরোপে গ্রিন পাসের জন্য অনুমোদন পেতে আবেদন করা হয়েছে কিনা সে ব্যাপারে সেরামের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ইএমএ জানিয়েছে, তারা ভারতের কোভিশল্ড অনুমোদন দেয়নি।\

অবশ্য সেরামের প্রধান নিরবাহী আদর পুনাওয়ালা বলেছেন, তার প্রতিষ্ঠানটি দ্রুতই বিষয়টির সুরাহা করার চেষ্টা করছে।

সোমবার এক টুইটে তিনি লিখেছেন, “ভারতের কোভিশিল্ড নিয়েছেন, এমন অনেক ভারতীয় ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো সফরের ক্ষেত্রে জটিলতার মুখে পড়েছেন। আমি সবাইকে নিশ্চিত করছি, বিষয়টি শীর্ষ পর্যায়ে জানিয়েছি। আশা করি, নিয়ন্ত্রক সংস্থা কূটনৈতিক পর্যায়ে বিষয়টির সুরাহা হবে শিগগিরই।”

ভারতের নিজস্ব উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিনও ইএমএর অনুমোদনের জন্য আবেদন করেনি। অবশ্য এই টিকা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থারও অনুমোদন পায়নি।

৩২ কোটির বেশি ভারতীয়কে এই দুইটি টিকা দেওয়া হয়েছে। ফলে ইউরোপে ট্রাভেল পাসের অনুমোদন না পাওয়ায় বেশ বিপাকে পড়ে গেছে দেশটি।

সম্প্রতি জি-৭ বৈঠকে আমন্ত্রিত হিসেবে অংশ নেওয়া ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এই ‘ভ্যাকসিন পাসপোর্টের’ বিরুদ্ধে জোরালো অবস্থান জানান।

যুক্তরাজ্যের ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনও এই ব্যবস্থার বিরোধিতা করছে। তারা বলছে, কোভিড সনদের কারণে সমাজের একটি অংশ বৈষম্যের শিকার হতে পারে। এর ফলে সমাজে দুটি শ্রেণি তৈরি হবে, যার মধ্যে একটি শ্রেণি পুরো সুবিধা ভোগ করবে।

ভারতে ডেল্টা প্লাসসহ করোনাভাইরাসের নতুন কিছু ধরন দেখা দেওয়ায় এরই মধ্যে দেশটির ওপর হয় ভ্রমণ নিষেধাজ্ঞা নয়ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আরোপ করেছে অনেক দেশ। এই তালিকায় রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত প্রায় সব দেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

কানাডাও ভারতীয় ভ্রমণকারীদের আরোপিত নিষেধাজ্ঞার সময় বাড়িয়েছে ২১ জুলাই পর্যন্ত। একই ধরনের ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়াও।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

29 June 2021

সেরামের কোভিশিল্ড নিয়ে ইউরোপ ভ্রমণে জটিলতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV