নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘ম্যাস মাস্কিং ক্যাম্পেইন’ শুরু করেছে ডিএনসিসি

Share

করোনা সংক্রমণ রোধে এবং মানুষের জীবন বাঁচাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠনের অংশগ্রহণে ‘ম্যাস মাস্কিং ক্যাম্পেইন’ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে টেকসইভাবে মাস্ক ব্যবহারের অভ্যাস তৈরি করার মাধ্যমে করোনার সংক্রমণ হ্রাস এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে এই ক্যাম্পেইনে আরো অংশ নেয় ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ), ইয়েল বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড মেডিকেল স্কুল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) পিছিয়ে পড়া নারীদের জন্য শক্তি ফাউন্ডেশন, ব্র্যাকের গভার্নেন্স অ্যান্ড ডেভলোপমেন্ট ইনস্টিটিউট (বিআইজিডি) এবং বিডি ক্লিন। আজ সিআরআই এর সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সিআরআই তার তরুণদের প্লাটফর্ম ইয়াং বাংলার মাধ্যমে ১০০ স্বেচ্ছাসেবককে নিয়ে জীবন রক্ষাকারী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে।

এই ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রথম মিটিংয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনার ঝুঁকির মধ্যে আমাদের জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত তা শেখা এখন গুরুত্বপূর্ণ।

সঠিক ভাবে মাস্ক পরা এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বড় অংশগ্রহণ প্রয়োজন। আমি অনেক মানুষের সমন্বয়ের মাধ্যমে এমন একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করতে পেরে আনন্দিত।

সিআরআই তার ফেসবুক পেজে জানায়, মহামারীর শুরু থেকেই সিআরআই তার তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে থাকা মানুষগুলোকে সচেতন করে তুলতে এবং বিভিন্নভাবে সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এবারো সময়োপযোগী পদক্ষেপ হিসেবে ডিএনসিসি’র এই ক্যাম্পেইনের সঙ্গে রয়েছে ইয়াং বাংলা।

এই মাস্ক ক্যাম্পেইন মূলত এনওআরএম বা ‘নর্ম’ মডেল অনুসরন করে আয়োজিত হচ্ছে যার মূল লক্ষ্য মাস্ক পরিধান করাকে সকলের জীবনের অংশ করে নেয়া। স্থানীয় এনজিও গ্রিন ভয়েসের সঙ্গে অংশগ্রহণমূলকভাবে এই মডেলটি তৈরি করেছে ইয়লে বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আইপিএ।

দেশের ৬শ ইউনিয়নের ৩ লাখ ৫০ হাজার মানুষের অংশগ্রহণে গত চারমাসে সম্পন্ন করা হয়েছে এই এনওআরএম (নর্ম) গবেষণা কার্যক্রম। এই কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মাস্ক সরবরাহ, মাস্ক পরার গুরুত্ব বিষয়ক তথ্য সরবরাহ, পাবলিক পরিবেশে সকলকে মাস্ক পরতে বাধ্য করা এবং জনপ্রিয় নেতৃত্বের কাছ থেকে সচেতনতা সৃষ্টি।

এই ‘নর্ম’ মডেল বাস্তবায়নের মাধ্যমে টেকসই ভাবে মাস্ক পরার প্রবণতা বাড়ানো সম্ভব যা ক্যাম্পেইন শেষ করার ১০ সপ্তাহ পরও কার্যকর থাকছে। ঢাকার পরিস্থিতিতে এই ক্যাম্পইন মডেলকে ব্যবহার করছে ডিএনসিসি।

ইয়লে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মুশফিক মোবারক বলেন, ‘নিয়মিত মাস্ক পরার প্রবণতা তৈরি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর বাংলাদেশ এই সচেতনতা সৃষ্টির জন্য একটি মডেল উদ্ভাবন করেছে যা মাস্ক তৈরির প্রবণতা দ্রুত বাড়াতে সক্ষম এবং বর্তমানে এই মডেল অনুসরণ করা হচ্ছে ভারত, পাকিস্তান এবং লাতিন আমেরিকার বেশ কিছু অঞ্চলে। আসন্ন ঈদের আগে ঢাকায় ডিএনসিসি মেয়রের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত সময়ে এই মডেল কার্যকর করতে পারব বলে আশা করছি।‘

সিআরআই-এর পলিসি ম্যাগাজিন হোয়াইটবোর্ডের ডিসেম্বর সংখ্যায় ‘কভিড-১ রিকোভারি অ্যান্ড রিইমেজিং’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আইপিএ-এর এই গবেষণার প্রাথমিক কিছু তথ্য প্রকাশিত হয় যার সূত্র ধরে সিআরআই-এর সিনিয়র অ্যানালিস্ট মোফিজ কামাল বলেন, ‘সকল দ্বিধা-দ্বন্দ্বের মধ্যেও একটি বিষয় নিশ্চিত যে, নিয়মিত মাস্কের ব্যবহার এবং ভ্যাকসিন গ্রহণের মাধ্যমেই কেবল এই করোনা মহামারীর সঙ্গে লড়াই সম্ভব। এই ক্যাম্পইনের মাধ্যমে সিআরআই-এর ইয়াং বাংলা মাঠ পর্যায়ে সচেতনতা তৈরির কার্যক্রম গ্রহণ করেছে যা নীতি নির্ধারনী পর্যায় থেকেও সমর্থন পাচ্ছে।

ঈদ উপলক্ষে বিভিন্ন শপিং মল, মার্কেট এবং যাত্রা পথে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সে কারণেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮টি জনবহুল এলাকায় ১৫০ সেচ্ছাসেবক নিয়ে মাস্ক ব্যবহারে সচেতনতা তৈরির জন্য এই ‘নর্ম’ মডেলে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, যতটুকু অনুমান করা যাচ্ছে, কোভিড-১৯ ভবিষ্যতেও আমাদের সঙ্গেই থাকছে। আর সে কারণেই আমাদের নিত্য কার্যক্রম ও অর্থনীতিকে সচল রাখতে এমন পলিসি গ্রহণ করতে হবে যার মাধ্যমে কোভিডের বিস্তার রোধ করা সম্ভব। করোনার কারণে ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি নিম্ন আয়ের পরিবারের জন্য শক্তি ফাউন্ডেশন সচেতনতা কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ, হটলাইন থেকে স্বাস্থ্য সেবা প্রদান এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে। শক্তি ফাউন্ডেশন এমন একটি ক্যাম্পেইনের অংশ হতে পেরে গর্বিত।

এই ক্যাম্পেইনের মাধ্যমে সংখ্যাগত ও গুণগত পর্যবেক্ষণ পাওয়া সম্ভব। দৈনিক মাঠ পর্যায় থেকে এই তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ সম্ভব যার মাধ্যমে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই ক্যাম্পেইন আরো কার্যকর হয়ে উঠবে।

বিআইজিডি’র নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, নগরগুলোর মতো ঘনবসতিপূর্ণ, দ্রুত পরিবর্তনশীল জটিল জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার ক্ষেত্রে দ্রুত সেখানকার পরিস্থিতি বুঝতে পারাটাও জরুরি। আর সে কারণে এমন একটি ক্যাম্পেইনের সঙ্গে থেকে তথ্য লাভ করতে পেরে বিজিআইডি গর্বিত।

করোনা মহামারীকালে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে সেই লক্ষে এই ক্যাম্পেইন গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন যেখানে ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে অংশ নিচ্ছে ১০০ জন সেচ্ছাসেবক। এই মডেল কার্যকর হলে দেশের আরো বিভিন্ন নগরে তার প্রয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

13 May 2021

'ম্যাস মাস্কিং ক্যাম্পেইন’ শুরু করেছে ডিএনসিসি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV