নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে করোনায় মৃত্যু সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

Share
Share

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৩০তম দিনে মৃত্যু ১২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৩৩ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩০ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২১ ও নারী ১২ জন।

গতকালের চেয়ে আজ ৫ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৫ জন। গত ২৫ এপ্রিল দেশে মৃত্যু ১১ হাজার ছাড়ায়। ওইদিন ১০১ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ। গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন এবং ষাটোর্ধ বয়সী ১৬ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে ১ জন করে, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২১, বেসরকারি হাসপাতালে ১০ ও বাসায় ২ জন মৃত্যুবরণ করেছেন।

আজ (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৬ হাজার ৮৪৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৯৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩২ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৬ লাখ ৬১ হাজার ৯২৬ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪১ লাখ ৫৪ হাজার ৭৪৪টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৭ হাজার ১৮২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৭২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ১১৫ জন। গতকালে চেয়ে আজ ১ হাজার ৯২৯ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ৯০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৫ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ৯৬৩ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৯৩১টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৭৬টি ও বেসরকারি ৭৮টিসহ ৪৫৪টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৪৮ জনের। আগের দিন নমুনা হয়েছিল ১৬ হাজার ৮৪৮ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৭০০টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১১ মে ২০২১

দেশে করোনায় মৃত্যু সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV