নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনা সংক্রমণ: কোন গ্রুপের করোনা করোনা ঝুঁকি বেশি, কাদের কম

Coronavirus COVID-19 medical test vaccine research and development concept. Scientist in laboratory study and analyze scientific sample of Coronavirus antibody to produce drug treatment for COVID-19.
Share

করোনা সংক্রমিত হলে তা শরীরে কতটা মারাত্মক ঝুঁকি তৈরি করবে তা নির্ভর করে মানুষের রক্তের ধরনের উপরেও৷ এমন একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন ইউরোপের একদল গবেষক৷ নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনে তাদের গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে৷ ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) একটি গবেষণাপত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে আনন্দবাজার।

গবেষণায় বলা হয়েছে, যে সব মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বইছে তাদের প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। যদি তারা আক্রান্ত হন, তা হলেও উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ যুক্ত থাকবেন বলেই দাবি করা হয়েছে গবেষণায়।

ভারতজুড়ে সেরো সার্ভে করেছে সিএসআইআর। ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে সেই নমুনা নিয়ে গবেষণা চালিয়েছেন ১৪০ জন চিকিৎসক। তার পরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, আক্রান্তদের বেশির ভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষরা। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় আরও বলা হয়েছে, যারা নিরামিষ খান তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ নিরামিষ খাবারের মধ্যে যে পুষ্টি গুণ থাকে, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে। এমনকি একবার আক্রান্ত হলে করোনামুক্ত হওয়ার পরে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিষ খাবারের উপরেই জোর দিচ্ছেন গবেষকরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

11 May 2021

করোনা সংক্রমণ: কোন গ্রুপের করোনা করোনা ঝুঁকি বেশি, কাদের কম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV