নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ভারতফেরত ১০ জন চমেক হাসপাতালে ভর্তি

Share

ভারতে চিকিৎসা নিয়ে ফিরে আসা ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সবাই করোনা আক্রান্ত কি-না, তা জানা যায়নি।

জানা গেছে, ভারত থেকে দেশের বিভিন্ন জেলার কিছুসংখ্যক লোক গত ৪ মে সময় যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসলে তাদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ মে তাদের সবাইকে নিজ নিজ জেলা হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১০ জনকে শুক্রবার (৭ মে) ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল সূত্র জানায়, কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে এবং ৩ জন অসুস্থ থাকায় ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন।

১৬ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- চন্দনাইশের জাকারিয়া (৩৪), ফটিকছড়ির রহিমা বেগম (৪৬) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার পারভিন আক্তার (৪১)।

২৯ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- পটিয়ার রেজাউল করিম রাজু (২৪), চন্দনাইশের হাসমত আরা বেগম (৫২) ও আয়শা সুলতানা (২৪), ফটিকছড়ির ইকবাল হোসেন (২৪) ও রমজান আলী (২১), কর্ণফুলীর আনিছুর রহমান (৫১) ও ফাহমিদা ইয়াসমিন (১৯)।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

07 May 2021

ভারতফেরত ১০ জন চমেক হাসপাতালে ভর্তি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV