স্বাস্থ্য সংবাদ

তিনি সুকর্মা, তিনি অক্সিজেনের ফেরিওয়ালা

Share

করোনা আক্রান্ত রোগীদের অনেকেই তীব্র শ্বাসকষ্টে ভোগেন। এদের অনেকের অক্সিজেন প্রয়োজন পড়ে। তবে সংকটের সময় তা হয়ে ওঠে দুর্লভ। অক্সিজেন না পেয়ে রোগিদের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটির খবর গণমাধ্যমে আসছে। এমন রোগীদের পাশে দাঁড়িয়েছেন শেখ সুহানা।

মোবাইল ফোনে কল বা মেসেঞ্জারে বার্তা পেলেই স্কুটিতে অক্সিজেন সিলিন্ডার তুলে ছুটে যান তিনি। রোগীর মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে নানা পরামর্শ দেন। প্রয়োজনে সিলিন্ডার রিফিল করার ব্যবস্থা করেন। এভাবে গত তিন সপ্তাহে ৫৬ জনকে অক্সিজেন সরবরাহ করেছেন তিনি। করোনা রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি খাদ্য সহায়তাও দিচ্ছেন।

পেশায় ইয়োগা প্রশিক্ষক শেখ সুহানা এর আগে একটি বেসরকারি সংস্থায় কাজ করেছেন পাঁচ বছর। তিনি বলেন, ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা তার। এ জন্য প্রবাসী বান্ধবী ফারহানা তাসনিম সোনিয়ার সহায়তায় যৌথভাবে গড়ে তোলেন সুকর্মা ফাউন্ডেশন। তিন বছর আগে তারা কিশোরীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনতা তৈরি ও ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। এর মধ্যে গত বছর করোনার সংক্রমণ রোধে লকডাউন চলাকালে অসহায় মানুষের জন্য কিছু একটা করার কথা ভাবনায় আসে তাদের। সেই থেকে শুরু। গত বছর তারা যৌনকর্মীসহ নিম্ন আয়ের মানুষদের খাদ্যপণ্য দিয়েছেন। কর্মহীন এক হাজার রিকশাচালক পেয়েছেন আর্থিক সহায়তা।

সুহানা জানান, এবার তিনি অক্সিজেন সংকটের বিষয়টি চিন্তায় রেখে কাজ শুরু করেন। এখন পর্যন্ত ১২টি সিলিন্ডার সংগ্রহ করা সম্ভব হয়েছে। এগুলোর বেশিরভাগই বিভিন্নজনের অর্থায়নে কেনা হয়েছে। ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে তার নম্বর ছড়িয়ে পড়েছে। সেখানে দেখে লোকজন কল করেন বা মেসেঞ্জারে বার্তা পাঠান। এরপর তিনি ছুটে যান রোগীর বাড়ি। ভারি সিলিন্ডারটি প্রায়ই সিঁড়ি বেয়ে পাঁচ-ছয়তলায় তুলতে বেগ পেতে হয়। করোনা রোগীর বাসায় যান বলে ভয়ে কেউ সহায়তাও করতে চান না। এমনকি ঠিকানা জিজ্ঞেস করলেও সিলিন্ডার দেখে অনেকে বলেন, অক্সিজেন কেন? তার মানে ওই বাসায় করোনা রোগী আছে! তাহলে ওই বাসার লোকজনের সঙ্গে কথা বলা যাবে না।

প্রথম দফায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেন তিনি। রিফিল করতে হলে ১৪০ টাকা নেন। অবশ্য রোগীর সামর্থ্য না থাকলে সেটাও নেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বাসায় থাকা রোগীদের আর্থিক সমস্যা তেমন নেই। তবে কোথা থেকে অক্সিজেনের ব্যবস্থা করবেন সেটা জানা নেই। আবার সংক্রমিত হওয়ার ভয়ে স্বজনরাও রোগীর কাছে যান না। ফলে রোগী মানসিকভাবে ভেঙে পড়েন। অক্সিজেন সরবরাহের পাশাপাশি তাই রোগীর মনোবল বাড়ানোর চেষ্টা করেন সুহানা। অনেক সময় শরীর-মনে প্রশান্তি আনার কিছু কৌশল শিখিয়ে দেন।

সুহানা ও সুকর্মা ফাউন্ডেশনকে নানাভাবে সহায়তা করেন চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশার অন্তত ২৫ জন। তাদের সমন্বিত তৎপরতায় ঢাকার মিরপুরের কালশী, আদাবর, ঢাকা উদ্যান ও সাভারের ছয়টি এতিমখানার দুই হাজার শিশুকে প্রতিদিন খাবার দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্যও কাজ করছেন সুহানা। তিনি প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে নানা পরামর্শ দিচ্ছেন। নিয়মিতভাবে কিছু রোগীকে খাবার সরবরাহ তো চলছেই।

সুহানা বলেন, তিনি খাবার ও অক্সিজেন দিয়ে যতদিন সম্ভব মানুষের সহায়তা করে যেতে চান। এটাই তার আনন্দ। তবে যখন কেউ কল করে অক্সিজেন চান; কিন্তু সিলিন্ডার ফাঁকা না থাকায় দিতে পারেন না, তখন খুব খারাপ লাগে। শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এলে সিলিন্ডারের সংখ্যা আরও বাড়ানো যেত বলে তিনি বলেছেন। তিনি অক্সিজেনের প্রয়োজনে তাকে ০১৬২৪৭৭৭৯৯৮ ফোন নম্বরে কল করার অনুরোধ করেছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

28 April 2021

তিনি সুকর্মা, তিনি অক্সিজেনের ফেরিওয়ালা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV