জেনে রাখুন, সুস্থ থাকুন

চুল পড়ার পরিমান বাড়ার কারণ জানুন

Share
Share

চুল পড়ার পরিমান বাড়ে বিভিন্ন কারণে। আসুন জেনে নেই ।

শারিরীক চাপ
শরীরের উপর আকস্মিক কোন চাপ এলে অনেকসময় চুল পড়া বেড়ে যায়। যেকোন ধরনের অপারেশন, হঠাৎ দূর্ঘটনা বা জ্বর হলেও চুল পড়া বেড়ে যায়। যেকোন ধরনের শারিরীক অসুস্থতা চুল পড়ার পরিমান বাড়ায়।

গর্ভধারণ
গর্ভধারণ করলে অথবা বাচ্চা প্রসবের পড়ে প্রচুর চুল পড়ে। এ সময় শরীরে বিভিন্ন হরমোনজনিত পরিবর্তন আসে। তাই চুল পড়ার হার বাড়ে।

অতিরিক্ত ভিটামিন এ
শরীরে প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন এ এর উপস্থিতিতে চুল পড়া বেড়ে যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দৈনিক ভিটামিন এ এর চাহিদা হচ্ছে ৫০০০ ইন্টারন্যাশনাল ইউনিট। প্রতিদিন এর বেশি ভিটামিন এ গ্রহন করলে চুল পড়ার হার বাড়ে।

প্রোটিনের অভাব
প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের উপস্থিতি না থাকলে চুল পড়ার পরিমান বাড়ে। প্রোটিন চুলের গঠনে সহায়তা করে। তাই প্রোটিনের অভাব হলে চুলের বৃদ্ধি কমে যায় এবং চুল পড়ার পরিমান বেড়ে যায়।

মানসিক চাপ
প্রচণ্ড মানসিক চাপ থেকে চুল পড়ে। প্রিয় মানুষের মৃত্যু, এমনকি পরীক্ষা নিয়ে অতিরিক্ত চাপেও চুল পড়ার পরিমান বাড়ে। তাই মানসিক চাপ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

থাইরয়েড হরমোন ঘাটতি
শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে একে হাইপোথাইরয়েডিজম বলা হয়। এর কারণে মাথার চুল পড়ে এবং চুলের বৃদ্ধি কমে যায়।

অস্বাভাবিক ওজনহ্রাস
অতিরিক্ত ডায়েটিং এর কারণে হঠাৎ অস্বাভাবিক ওজন হ্রাস হলে চুল পড়ার পরিমান বাড়তে পারে। ওজন কমাতে সকালের নাস্তা ও রাতের খাবার বাদ দিলে চুল পড়ার পরিমান বেড়ে যায়।

অতিরিক্ত স্টাইল
চুলের অতিরিক্ত স্টাইল করতে গেলে সাধের চুল পড়ে যেতে পারে। নিয়মিত চুলের রঙ, স্ট্রেইট করা, জেল বা হেয়ার স্প্রে লাগানো ইত্যাদি কারণে চুল পড়ার পরিমান বাড়ে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিছুটা চ্যালেঞ্জিং বটে। বিশেষ করে রমজানে রোজা...

ঢাকা মেডিকেলকে বাইরে থেকে যত খারাপ শুনি, তত কিন্তু খারাপ না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নিয়ে বাইরে থেকে যতটা খারাপ শোনা যায়, আসলে ততটা খারাপ না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত...

Related Articles

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ...