জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

পিরিয়ডের ব্যথায় ব্যথানাশক ঔষধ নিরাপদ নয়!

Share
Share

পিরিয়ডের সময় তলপেটের ব্যথায় ভোগেন নি এমন নারী খুব কমই আছে। অনেকেই অতিরিক্ত ব্যথার কারণে এসময় ব্যথানাশক ঔষধ খেয়ে থাকেন। কিন্তু সবসময় ব্যথার ঔষধ গ্রহণ করা নিরাপদ নয়। ব্যথানাশক ঔষধ গ্রহনে যা যা সমস্যা হতে পারে-

১. ব্যথানাশক ঔষধ আপনার পিরিয়ডের রক্ত প্রবাহ কমিয়ে দিতে পারে। তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

২. অতিরিক্ত ব্যথানাশক ঔষধ সেবন করলে বিপর্যয় ঘটাতে পারে। তাই পিরিয়ডের ব্যথা থেকে মুক্ত হতে যখন তখন ব্যথানাশক ঔষধ সেবন করবেন না।

৩. ব্যথানাশক ঔষধ দীর্ঘদিন যাবৎ সেবন করলে তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। অতিরিক্ত পেইন কিলার সেবন করলে কিডনি, যকৃত এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

ব্যথানাশক ঔষধ ব্যবহার করা ছাড়াও পিরিয়ডের ব্যথাকে কমানোর অন্য উপায় ও আছে যেমন- মেডিটেশন বা ইয়োগা চর্চার মাধ্যমেও আপনি পিরিয়ডের ব্যথাকে কমিয়ে রাখতে পারেন। এছাড়া লো ফ্যাটের ডায়েট অনুসরণ করুন, হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে তলপেটে চেপে ধরে রাখুন, এসেনশিয়াল অয়েল লাগিয়ে ম্যাসাজ করুন।

সঠিভাবে ব্যথার কারণ শনাক্ত না করে ব্যথানাশক ঔষধ সেবন করলে এন্ড্রোমেট্রায়োসিস হতে পারে। নারীর শ্রোণি অঞ্চলে সিস্ট হলে তাকে এন্ড্রোমেট্রায়োসিস বলে, একে চকলেট সিস্ট ও বলে। গাঁঢ় বাদামী এই সিস্টগুলো হয়ে থাকে ডিম্বাশয়ে, ফেলোপিয়ান টিউবে এবং শ্রোণিঅঞ্চলের পাশের দেয়ালে। এন্ড্রোমেট্রায়োসিস আছে এমন নারীদের ৪০ শতাংশের মধ্যেই গর্ভধারণে সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এর তেমন কোন লক্ষণ প্রকাশ পায় না। উর্বরতার চিকিৎসা করাতে গেলেই তা শনাক্ত হয়। যদি ব্যথা কিছুতেই না কমে তাহলে ব্যথানাশক ঔষধ সেবনের পরিবর্তে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে ঔষধ সেবন করুন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে’

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। স্বামীর সঙ্গে কথা বলেছি, সে জানিয়ে দিয়েছে...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার বলে...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...