জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণ

Share
Share

অনেকেই মনে করেন ভাত খেলে ওজন বেড়ে যায়। তবে এ তথ্য পুরোপুরি সঠিক নয়। শুধু ভাত নয়, খাবার পরিমাণের অতিরিক্ত খেলে ওজন বাড়া খুবই স্বাভাবিক। ভাত তো খেতেই পারেন তবে তা পরিমাণ মতো খেতে হবে।

সব ধরনের তরকারি দিয়ে পরিমিত ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। ওজন কমানোর জন্য খাদ্যতালিকা থেকে ভাত, দুধ, ডিম বাদ দেবেন না।

তবে ওজন বাড়ার পেছনে মূলত পরিমাণে বেশি খাবার খাওয়া, বেশি ক্যালরিসমৃদ্ধ খাবার খাওয়া এবং ক্যালরি খরচ না করা অর্থাৎ শারীরিক পরিশ্রম না করা দায়ী।

অনেকে মনে করেন খাবার তালিকা থেকে ভাত বাদ দিলে সমস্যা কী? সমস্যা আছে কারণ শরীরের শক্তি–চাহিদার অর্ধেক আসতে হবে শর্করাজাতীয় খাবার থেকে।আর শর্করার ভালো উৎস ভাত।তাই শর্করা বাদ দিয়ে প্রোটিন বা অন্যান্য যে খাবারই খান না কেন? তা সঠিকভাবে শরীরে কাজ করবে না।

মনে রাখবেন বয়স,পরিশ্রম করার ধরন এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে খাবারের পরিমাণ।

আসুন জেনে নেই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে কীভাবে খাবেন….

১. সকালে রুটি বা মুড়ি, সঙ্গে ডিম, সবজি খেতে পারেন।

২. দুপুরে ভাত,শাকসবজি, মাছ, ডাল খেতে পারেন। এছাড়া রাতে রুটি বা ভাত খান পরিমাণমতো।

৩. ভাতের সঙ্গে যেকোনো শাকসবজি, মাছ, ডাল, লেবু, সালাদ খান।

৪. সারা দিনের খাবারকে ৬ ভাগে ভাগ করে খেতে পারেন। বেশি খেয়ে ফেললে শারীরিক পরিশ্রম করুন।

৫. ভিটামিন সি জাতীয় ফলের রস খেতে পারেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...