প্রাকৃতিক উপাদানে ঠোঁটের যত্ন

Share

ঠোঁট কোমল ও আর্দ্র রাখতে লিপবামের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় নানান প্রাকৃতিক উপাদান।

লিপবামের সাহায্যে অনেক সময় ঠোঁট সুন্দর রাখা যায় না। আবার সময় হাতের কাছে লিপবাম নাও থাকতে পারে।

তাই রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানানো হল কয়েকটি প্রাকৃতিক উপাদানের নাম, যা ঠোঁট সুন্দর রাখতে সাহায্য করবে।

নারিকেল তেল: এই তেল সংক্রমণ কমায় এবং ত্বক কোমল ও মসৃণ রাখে। প্রতিদিন সামান্য পরিমাণে নারিকেল তেল আঙ্গুলের সাহায্য ঠোঁটে মালিশ করুন।

অ্যালো ভেরা: তাজা অ্যালো ভেরার জেল হাতে নিয়ে ঠোঁটে মালিশ করুন। শুকিয়ে আসলে তা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট কোমল ও মসৃণ হবে।

মধু: এতে আছে ময়েশ্চারাইজার ও ক্ষত সারানোর শক্তি। এছাড়াও মধুতে আছে ব্যাক্টেরিয়া-রোধী উপাদান।

মনে রাখতে হবে: ঠোঁটে ময়েশ্চারাইজার ব্যবহারের আগে চিনি দিয়ে এক্সফলিয়েট করে নিন। এতে মৃত কোষ দূর হবে। চিনির সঙ্গে তেল মিশিয়ে এক্সফলিয়েট করা যায়, এতে ত্বকের ক্ষতি হয় না।

ঠোঁট শুষ্ক ও নির্জীব লাগলে নিয়মিত পরিচর্যার পাশাপাশি প্রাকৃতিক উপাদান ব্যবহারে ঠোঁটে কোমলভাব ফিরিয়ে আনা যায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

22 July 2019

প্রাকৃতিক উপাদানে ঠোঁটের যত্ন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV