জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

মেধা বিকাশে শিশুর অতি প্রয়োজনীয় খাবার!

Share
Share

মেধা বিকাশে শিশুর অতি প্রয়োজনীয় খাবার! মেধার সঠিক বিকাশের জন্য শিশুর জন্মের প্রথম তিন বছরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। মেধা বিকাশে এই সময়ে তাই শিশুর খাবার নির্বাচন করতে হবে অনেক ভেবে চিন্তে।

শিশু বিশেষজ্ঞরা বলছেন, সারাবিশ্বে স্বীকৃত শিশুর মেধা বিকাশে ও মস্তিষ্ক গঠনে কিছু খাবার রয়েছে যেগুলো সুপার ফুড হিসেবে দারুণ কাজ করে।

ডিম: মস্তিষ্ক গঠনের পাশাপাশি মেধা বিকাশে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম এমন খাবারের তালিকায় একেবারে প্রথমদিকে রয়েছে ডিমের নাম। ডিমের আয়রন লোহিত কণিকা তৈরি করে রক্তের উপাদানে সঠিক মাত্রা বজায় রাখে। এর ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। যা ধীরে ধীরে শিশুর চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা বাড়িয়ে তোলে।

কলা: শিশুর মস্তিষ্ক বিকাশে প্রতিদিন একটি করে কলা ডায়েটে প্রাধান্য দিতে পারেন। কলাতে থাকা শর্করা দীর্ঘক্ষণ শরীরে শক্তি ধরে রাখতে পারে। যা শিশুর যেকোনো বিষয়ে মনোযোগ বাড়িয়ে তোলার মাধ্যমে মস্তিস্কের প্রখরতা দৃঢ় করে।

বাদাম: বাদামে থাকা ভিটামিন ই শিশুর মস্তিষ্কের সমন্বয় সাধনের ক্ষমতা বাড়ায়। তাই প্রতিদিন বিকেলে শিশুকে বাইরের খাবার না কিনে দিয়ে ওর হাতে তুলে দিতে পারেন ৮ থেকে ১০ টি বাদাম।

মধু: প্রাকৃতিক উপাদানে ভরপুর একটি খাবার হলো মধু। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টস, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুলো থাকার কারণে মধু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পাশাপাশি শিশুর হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায় দারুণ কাজ করে।

পালং শাক: শিশুর দুপুরের খাবারে চেষ্টা করুন নিয়মিত পালং শাক রাখতে। এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং বিটা ক্যারোটিন রয়েছে। যা শিশুর মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে।

মাছের তেল: মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত বাড়িয়ে তুলতে পারে মাছের তেল। খাবারে তাই মাছের তেলে প্রাধান্য দিন। বেশি ভালো ফলাফল পেতে সামুদ্রিক মাছ ও এর তেল শিশুর খাবারে প্রাধান্য দিতে পারেন।

এই ৬ খাবার ছাড়াও শিশুকে খাওয়াতে পারেন কর্নফ্লেকস, শুকনো ফল, কিউই, পনির, আখরোট, স্ট্রবেরি, আমলকী, কালোজিরা, লাল আপেল ইত্যাদি। এসব খাবার নিয়মিত খাওয়ার অভ্যাসে শিশুর মস্তিষ্কের দক্ষতা অন্য শিশুর চেয়ে অনেক বেশিই কার্যকরী হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

Related Articles

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রপ্তানির ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে নেভিয়ান লাইফ সায়েন্স...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

৩১ মে ২০২৩

মেধা বিকাশে শিশুর অতি প্রয়োজনীয় খাবার!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV