জেনে রাখুন, সুস্থ থাকুন

নাকের বাঁকা হাড়ের সমস্যায় যেসব সমস্যা হতে পারে, কী করবেন

Share
Share

নাকের হাড় বাঁকা খুবই সাধারণ একটি সমস্যা। সাধারণত ৮০ শতাংশ মানুষেরই বিভিন্ন কারণে নাকের মধ্যবর্তী হাড় বাঁকা হতে পারে। ককেশিয়ানদের মধ্যে যাদের নাক খাড়া থাকে, তাদের মধ্যে এ সমস্যা বেশি মাত্রায় দেখা যায়। প্রায় সব দেশের মানুষের মধ্যেই এ সমস্যা কমবেশি দেখা যায়। নাকের হাড় অল্প বাঁকা হলে সেটি তেমন সমস্যা নয়। এতে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তবে এর ফলে যদি সমস্যা হয় তবে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। সময়মতো চিকিৎসা না হলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে।

যাদের নাকের হাড় বেশি বাঁকা, তারা বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। তাদের অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

নাকের হাড় কেন বাঁকা হয়
আমাদের নাকের পর্দা বা পার্টিশন কয়েকটি হাড় এবং কার্টিলেজের সমন্বয়ে গঠিত। সামনের যে অংশটা নরম, তাকে আমরা সেপটাল কার্টিলেজ বলে থাকি। এর পেছনে থাকে পারপেনডিকুলার প্লেট অব ইথময়েড ও ভোমার। নিচে থাকে ম্যাক্সিলারি ক্রেস্ট। এ স্ট্রাকচারের এক বা বেশি সমস্যা হলে বা বেঁকে গেলে সাধারণ ভাষায় একে ডিএনএস বলা হয়।

যেসব সমস্যা হতে পারে
১. প্রাথমিক পর্যায়ে সাধারণত রোগীর নাক বন্ধ থাকার সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে দুদিকের নাকই সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় নাক দিয়ে সর্দি ঝরে, নাকে গন্ধ ঠিকমতো পাওয়া যায় না বা অনেক সময় দুর্গন্ধ তৈরি হয়।

২. মাথা ভার ভার থাকা। অনেক সময় মাথার সামনের দিকে নাকের ওপরে অথবা ঘাড়ের পেছনে ব্যথা করে। ইনফেকশন একিউট হলে অনেক সময় প্রচণ্ড মাথাব্যথা বা জ্বর হতে পারে।

৩. নাক দিয়ে শ্বাস নিতে না পারার জন্য রোগী নাক ডাকে, ঘুমের মধ্যে মুখ শুকিয়ে যায়, নাকের পেছন দিক দিয়ে প্রদাহ হয়ে যাওয়ার ফলে ঘন ঘন গলা পরিষ্কার করার প্রবণতা দেখা যায়।

৪. অনেক সময় গলার স্বর বসে যেতে পারে বা খুসখুসে কাশি হতে পারে।

৫. নাকের পেছনে ইউস্টেশিয়ান টিউব ঠিকমতো কাজ না করার জন্য কানের ভেতরে পর্দার অপরপাশে পানি জমে যাওয়া, কানে কম শোনা, কানে ব্যথা এবং ইনফেকশন হওয়া এমনকি কানের পর্দা ফেটে যাওয়ার মতো মারাত্মক সমস্যা হতে পারে।

চিকিৎসা
নাকের হাড় বাঁকা থাকলে এবং তা সমস্যাযুক্ত হলে অপারেশনের মাধ্যমে একে ঠিক করে নিতে হয়। এর সঙ্গে যদি সাইনাস বা কানের সমস্যা থাকে, তবে সেসব সমস্যাও একই সঙ্গে সমাধান করে নেয়া দরকার। সব ধরনের সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লেখক : অধ্যাপক ডা. জাহীর আল-আমীন
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, চিফ কনসালট্যান্ট, ইমপালস হসপিটাল, ঢাকা।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ...

পুরুষদেরও মেনোপজ হয়, কত বয়সে জানেন? লক্ষণ কী কী

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...

বাংলাদেশ ওরাল হাইজিন দিবস দাঁতের যত্নে যা জানবেন

‘বাংলাদেশ ওরাল হাইজিন ডে’ প্রতিবছরের ২০ নভেম্বর পালন করা হয়। ২০২১ সাল...