Home যৌন স্বাস্থ্য ত্বকের সমস্যা – চুলকানি
যৌন স্বাস্থ্য

ত্বকের সমস্যা – চুলকানি

Share
Share

সমস্যা: আমি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বয়স ২২ বছর।
দীর্ঘ ছয়-সাত বছর থেকে আমি এই রোগে ভুগছি। প্রথমে শরীরের যেকোনো স্থানে একটু চুলকায়।
চুলকাতে চুলকাতে দু-একটা ছোট ছোট পুঁতির মতো দেখা যায়। ফলে চুলকানি আরও বেড়ে যায়। ক্ষতটাও পাঁচ-ছয় ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়। সেটা একসময় মিলিয়ে গিয়ে কিছুদিন পর অন্য স্থানে আবার ওঠে। ক্ষত স্থানটা লাল দগদগে হয়ে যায়।
এর জন্য আমি চিকিৎসকের পরামর্শে মাসখানেক ওষুধ এবং অনিয়মিতভাবে ফেবারিল মলম ব্যবহার করেছি। কিন্তু স্থায়ী কোনো ফল পাইনি। উল্লেখ্য, আমার উচ্চতা পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি হলেও ওজন মাত্র ৪৯ কেজি। আমি কী ধরনের ওষুধ খাব জানালে উপকৃত হব।
মো. এমদাদ উল্লাহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সমাধান: ধন্যবাদ আপনাকে। আপনার রোগটাকে চিকিৎসাবিজ্ঞানে আরটিকেরিয়া বলা হয়ে থাকে। এটি একটি অ্যালার্জিজনিত রোগ। অ্যালার্জি অনেক কারণেহতে পারে সে জন্যসঠিক কারণনির্ণয়টা অনেক জরুরি।আর আপনি যে ওষুধটি ব্যবহার করেছেন, এটি এ রোগের ওষুধ নয়। এ সমস্যা আবার দেখা দিলে ফেক্সোফেনাডিন ১৮০ পাওয়ারের ওষুধটি দিনে একবার খেয়ে দেখতে পারেন।
তবে রোগ নিরাময়ের জন্য রোগের সঠিক কারণটা জানতে হবে আগে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়ে সঠিক মাত্রার ওষুধ ব্যবহার করলে আপনি ভালো থাকবেন আশা করছি।

পরামর্শ দিয়েছেন
ডা. সৈয়দ আফজালুল করিম
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে, তবে…

বৈবাহিক সম্পর্ক ও লিঙ্গের উপর নির্ভর করে বয়স বাড়বে কি বাড়বে না।ইন্টারন্যাশনাল...

কোন বয়সে বিয়ে করলে বাড়ে পুরুষের আয়ু?

বিয়ে সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে কোন বয়সে বিয়ে করা উচিত,...

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই ‘সেক্স এডুকেশন’

যৌনশিক্ষার প্রয়োজনীয়তা যে আছে, সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও বাস্তবতা আমাদের অনুধাবন করতে...

নিরাপদ যৌন স্বাস্থ্য শিক্ষা সচেতনতায় তারুণ্যের আইকন ডা. নুসরাত জাহান দৃষ্টি

শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের...