বিবিধ

বিশ্ব তামাকমুক্ত দিবসে ঢাবিতে ২০০০ প্যাকেট সিগারেট ধ্বংস

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  সারাদেশে পালিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গত ৩১ মে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় দুই হাজার প্যাকেট সিগারেট ধ্বংস করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দের পর এসব সিগারেট ধ্বংস করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে সিগারেট বিক্রি নিষিদ্ধ হলেও ভ্রাম্যমাণ দোকানে অবাধে সিগারেট বিক্রি করা হয়। প্রক্টরিয়াল বডির গঠিত একটি দল গতকাল কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর, হাকিম চত্বর, টিএসসিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিগারেটের প্যাকেট জব্দ করে। পরে সিগারেটের প্যাকেটগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের তামাকের সংস্পর্শ থেকে মুক্ত রাখার জন্য ক্যাম্পাসে তামাক নিষিদ্ধ করা হয়েছে। প্রায়ই অভিযান চালানো হলেও ভ্রাম্যমাণ দোকানগুলোতে সিগারেট বিক্রি হচ্ছে। তিনি সিগারেট বিক্রি বন্ধ করতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

01 June 2012

বিশ্ব তামাকমুক্ত দিবসে ঢাবিতে ২০০০ প্যাকেট সিগারেট ধ্বংস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV