প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

অবশেষে চালু হচ্ছে ডিএনসিসির সেই কোভিড হাসপাতাল

Share

অবশেষে চালু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড হাসপাতাল। সবকিছু ঠিক থাকলে রোববার (১৮ এপ্রিল) চালু হবে কোভিডের জন্য দেশের প্রথম বিশেষায়িত হাসপাতালটি। প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০টি সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করার কথা রয়েছে। পর্যায়ক্রমে হাজার শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে।

ইতোমধ্যে সেন্ট্রাল অক্সিজেন লাইন তৈরি হচ্ছে। এছাড়াও দশটি এসডিও আর দশটি আইসিইউ শয্যা পুরোপরি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এসে গেছে ২০০ আইসিউই বেড।

মেয়র আতিকুল ইসলাম জানান, কেবল আইসেলেশন সেন্টার নয়, এটিকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের জায়গা ছিল দোকানের জন্য এটা রূপান্তরিত করতে হচ্ছে হাসপাতালের জন্য। এখানে নকশার পরিবর্তনে অনেক কাজ করতে হচ্ছে।

আটশ সাধারণ শয্যার সঙ্গে ২০০ এসডিও আর আইসিইউ বেড রয়েছে এখানে। সব ঠিক থাকলে রোববারই আংশিক চালু হচ্ছে দেশের প্রথম কোভিড হাসপাতাল। এরপর মে মাসের মধ্যেই পুরোপুরি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কেএম নাসির উদ্দিন।

তিনি বলেন, ১৮ তারিখ আমরা একটা তারিখ নির্ধারণ করেছি, ২১২টার মতো আইসিইউ সাপোর্ট অর্থাৎ করোনা আইসিইউ সাপোর্ট এখানে থাকছে। হাইপোনেজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সিসটেম, জরুরি ভাগের ৩০ জন পুরুষ ও ২০ নারীকে দ্রুত চিকিৎসাব্যবস্থা মধ্যে আনতে পারব।

আপতত এটি করোনা হাসপাতাল হিসেবেই চালু থাকবে। পরে প্রয়োজনে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

17 April 2021

অবশেষে চালু হচ্ছে ডিএনসিসির সেই কোভিড হাসপাতাল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV