Home জলবায়ু ও পরিবেশ পরিবেশ রক্ষা সরকারের মূলধারার কাজ: হাছান মাহমুদ
জলবায়ু ও পরিবেশস্বাস্থ্য সংবাদ

পরিবেশ রক্ষা সরকারের মূলধারার কাজ: হাছান মাহমুদ

Share
Share

পরিবেশ রক্ষা সরকারের মূলধারার কাজ: হাছান মাহমুদ
পরিবেশ রক্ষা সরকারের মূলধারার কাজ: হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বর্তমান সরকারের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জলবায়ূ পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত করেছে।”

 
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জলবায়ু সহিষ্ণু পদক্ষেপ গ্রহণে গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিডব্লিউসিসিআই) উদ্যোগে রেন অ্যান্ড কমনওয়েলথ অফস ইউকে’র সহায়তায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 
ড. হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করে আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনজনিত আলোচনায় আগ্রহী সকল পক্ষকে অন্তর্ভুক্ত করেছে।”
পরিবেশ ও বনমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমগ্র মানবজাতি হুমকির সম্মুখীন উল্লেখ করে এ সময়ে ডব্লিউসিসিআই’র উদ্যোগকে সময়োপযোগী বলে সাধুবাদ জানান। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিডব্লিউসিসিআই’র সকল প্রচেষ্টাতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ারও আশ্বাস দেন।
বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র  (বিডব্লিউসিসিআই)  প্রেসিডেন্ট সেলিমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন নারী উদ্যোক্তা, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, দাতা সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং উইম্যান চেম্বারের পরিচালনা পরিষদের ও সাধারণ পরিষদের সদস্যরা বক্তৃতা করেন
সভাপতির বক্তৃতায় সেলিমা আহমেদ নারী উদ্যোক্তাদের বিকশিত করার ক্ষেত্রে সরকারকে আরো প্রকল্প গ্রহণের পাশাপাশি অন্তত ১০ কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দের দাবি জানান।
Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...