স্বাস্থ্য সংবাদ

রাজশাহী স্বাচিপের সভাপতি ডা. চিন্ময়, সম্পাদক ডা. এরিনা

Share
Share

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আগের কমিটি।

বুধবার (১৫ মে) স্বাচিপ’র দফতর সম্পাদক ডা. মোহাম্মদ এহসান উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- স্বাচিপ রাজশাহী জেলা কমিটির সভাপতি করা হয়েছে ডা. চিন্ময় কান্তি দাসকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. নাসিম আখতার এরিনাকে। এছাড়া রামেক স্বাচিপ শাখার সভাপতি করা হয়েছে ডা. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

স্বাচিপ রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি হয়েছেন ডা. দীপক কুমার মহোন্ত, ডা. এএফএম জাহিদ, কোষাধ্যক্ষ ডা. তাহসিনা শামীম; যুগ্ম-সম্পাদক ডা. আশজাদ হাসান, ডা. আরিফুল আলম; সাংগঠনিক সম্পাদক ডা. সোহেল মাহমুদ মীর; বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. অর্ঘ্য প্রতীম দাম; দফতর সম্পাদক ডা. তন্ময়; প্রচার সম্পাদক ডা. সুমন পাল; দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ; সমাজকল্যাণ সম্পাদক ডা. ইন্দ্রনীল সরকার; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. জয়দ্বীপ ভাদুড়ী; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. মিজানুর রহমান।

সদস্যরা হলেন- ক্রমান্বয়ে ডা. সামিল উদ্দিন আহম্মেদ, আবদুল মান্নান, আতাউর রহমান, গোলাম ফারুক, আনোয়ারুল কাদের, বুলবুল হাসান, আমিনুল ইসলাম, তৃষা, মিথুন, সাজ্জাদ হোসেন শিমুল, রাজিব সরকার, রোকনুজ্জামান, মিনহাজুল ইসলাম, জামান আরা সোহেলী, নোশিন রহমান ও আতিক (সবাই চিকিৎসক)। এক্স অফিসিও ডা. এস আর তরফদার ও ডা. মনসুর রহমান।

এদিকে রামেক শাখার কমিটি করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি ডা. নওশাদ আলী, ডা. সানাউল হক মিঞা, কোষাধ্যক্ষ ডা. আহমেদ আসিফ ইকবাল, যুগ্ম সম্পাদক ডা. আবদুল হান্নান, ডা. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান আলম খুরশীদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. ইদ্রিস আলী আকন্দ, দফতর সম্পাদক ডা. রকিব সাদি, প্রচার সম্পাদক ডা. মোজাম্মেল হক বাদল, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. আহমেদ মাসিহা জামিল, সমাজকল্যাণ সম্পাদক ডা. বিভাস কর্মকার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. মশিউর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. একে আসাদ।

সদস্যরা হলেন- ক্রমান্বয়ে ডা. শাহেলা জেসমিন, হাফিজুর রহমান, জামিল রায়হান, রোকেয়া খাতুন, খাদিজা খানম, মেজবাউল আলম, সুব্রত ঘোষ, আবদুল্লাহ আল-মামুন, লুৎফর রহমান, পার্থ মনি ভট্টাচার্য্য, প্রবীর মোহন বসাক, অমিত কুমার প্রামাণিক, বাপ্পী কুমার বিশ্বাস ও মিজানুল হক।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...