Home স্বাস্থ্য সংবাদ বিশ্ব স্বাস্থ্য দিবসে ভাসা’র ফ্রি হেলথ ক্যাম্প ও সম্মাননা
স্বাস্থ্য সংবাদ

বিশ্ব স্বাস্থ্য দিবসে ভাসা’র ফ্রি হেলথ ক্যাম্প ও সম্মাননা

Share
Share

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ রবিবার (৭ এপ্রিল) ফ্রি হেলথ চেকআপ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে ভোলেন্টারী অ্যাসোশিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (ভাসা)। এসময় স্বাস্থ্য সচেতনতায় কাজ করার জন্য বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওস্থ সুবিধাবঞ্ছিতদের স্কুল কাঠপেন্সিল পাঠশালায় শিক্ষার্থীদের মধ্যে ফ্রি হেলথ চেকআপ প্রোগ্রামের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে স্বাস্থ্যবিষয়ক সচেতনামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ আয়োজনে স্বাস্থ্যসেবার নানা বিষয়ে আলোচনা করেন ইউনিসেফ বাংলাদেশ থেকে আসা ডা. মারগুব আরেফ জাহাঙ্গীর, অ্যাসোশিয়েশন অফ ডেন্টাল স্কলারস এর সাধারন সম্পাদক ডা. শাহেদ রাফি পাভেল, ভাসা’র চেয়ারম্যান ড. ফারহানা জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম সুজাউদ্দিন প্রমূখ।

প্রসঙ্গক্রমে ভাসা’র প্রধান নির্বাহী পরিচালক ডা. আওরঙ্গজের আরু বলেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’। তাই আমরা সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা, প্রশিক্ষন প্রদান করছি। এছাড়াও ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছি। এখানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পারস্পরিক সচেতনতা বাড়িয়ে ও বিভিন্ন কাম্পের আয়োজন করে আমরা স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে আরও বেশী মানুষের নাগালের মধ্যে আনতে চেষ্টা করে যাচ্ছি।

আয়োজনটিতে দিনভর রুগী দেখেন ডা. তাবাসসুম মমতাজ প্রিয়াঙ্কা, ডা. খাইরুল বাশার, ডা. সজীব সাহা প্রমুখ। মিডিয়া পার্টনার ছিল জাগো এফ এম, দৈনিক সময়ের আলো ও অনলাইনভিত্তিক টিভি চ্যানেল “স্বাস্থ্য-টিভি”।

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...