স্বাস্থ্য সংবাদ

চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম মেডিসিন ব্যাংক

Share
Share

মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে একটি অনন্য ধারণা থেকে দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে যাত্রা শুরু করল রেড ক্রিসেন্ট মেডিসিন ব্যাংক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আবদুস ছালামের প্রচেষ্টায় এই মেডিসিন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে সম্প্রতি।

চট্টগ্রামের যুব সদস্যদের আগ্রহ নিয়ে দেশের প্রথম মেডিসিন ব্যাংক প্রতিষ্ঠায় মনোযোগী হন তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এমএস আকবর এমপি সম্প্রতি বাংলাদেশের প্রথম মেডিসিন ব্যাংক ‘রেড ক্রিসেন্ট মেডিসিন ব্যাংকে’র উদ্বোধন করেন। এই মেডিসিন ব্যাংকের মাধ্যমে অসহায়, দুস্থ, হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা সম্ভব হবে, যা দিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারবে।

যেভাবে কার্যক্রম পরিচালিত হয়
মেডিসিন ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে মূলত স্কুল-কলেজ এবং সংগঠনভিত্তিক। প্রাথমিক পর্যায়ে স্কুল-কলেজের যুব সদস্যদের মাধ্যমে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে মেডিসিন ব্যাংকের কার্যক্রম সম্পর্কে ধারণা দিয়ে একটি নির্দিষ্ট তারিখে ওষুধগুলো সংগ্রহ করা হয়। মেডিসিন ব্যাংকে যেসব ওষুধ সংগ্রহ করা হবে তা হলো—যেসব ওষুধের মেয়াদ আছে অথচ অব্যবহৃত হিসেবে বাসায় পরে আছে এরকম প্রায় প্রতিটি বাসায় রয়েছে যা পরবর্তীতে ফেলে দেয় অথবা নষ্ট করে ফেলি। অথচ একটু সচেতন হলে প্রয়োজন শেষে আমাদের কাছে জমাককৃত অব্যবহৃত ওষুধ সঠিক ব্যবহারের মাধ্যমে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষ যারা অর্থের অভাবে ওষুধ ক্রয় করে সেবন করতে পারছে না তাদের সহযোগিতা করা সম্ভব। এরপর সেসব মেডিসিন সংগ্রহ করে একজন ডাক্তার দ্বারা পরীক্ষা করে যে সব ওষুধের মেয়াদ আছে এবং ব্যবহার উপযোগী সেগুলোকে আলাদা করে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষ যাদের প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। জানা গেছে, পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বুথ বসানো হবে, যাতে করে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষ সেখান থেকে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করতে পারে। আপাতত যুব সদস্যদের মাধ্যমে ওষুধ সংগ্রহ ও বিতরণ করা হচ্ছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...