স্বাস্থ্য সংবাদ

ঢাকা ঘোষণায় থাকছে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ২০ দফা প্রস্তাবনা : কাল কলম্বো প্রসেসের সম্মেলন শুরু

Share
Share

■ ইহেলথ২৪ ডটকম ডটবিডি ডেস্ক
জনশক্তি প্রেরণকারী দেশগুলোর সংস্থা কলম্বো প্রসেসের তিন দিনের সম্মেলন আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। কর্মকর্তাপর্যায়ের বৈঠক দিয়ে সম্মেলনের শুরু হলেও বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে মন্ত্রীপর্যায়ের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ঢাকা ঘোষণায় থাকছে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ২০ দফা প্রস্তাবনা। প্রবাসীকল্যাণ সচিব জাফর আহমেদ খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে সম্মেলনকে সামনে রেখে গতকাল রাজধানীর একটি হোটেলে ‘প্রিকলম্বো প্রসেস কনসালটেশন মিটিং অন অ্যাড্রেসিং দ্যা হেলথ চ্যালেঞ্জ ফর এশিয়ান মাইগ্রেশন ওয়ার্কার্স’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বিদেশে থাকা বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরত আনাসহ সার্বিক বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন।

সূত্র জানায়, কলম্বো প্রসেসের রীতি অনুযায়ী সম্মেলনের প্রথমদিন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে প্রসেসের সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাপর্যায়ের বৈঠক। পরদিন থেকে শুরু হবে কলম্বো প্রসেসের মন্ত্রীপর্যায়ের বৈঠক। জ্যেষ্ঠ কর্মকর্তাপর্যায়ের বৈঠকে স্বাগত বক্তব্য রাখবেন প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

বুধবার মন্ত্রীপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আইওএমের মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াস ল্যাসি সুইং, প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে অভিমত দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তারা বলেন, গবেষণার উদ্দেশ্য...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

Related Articles

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...