বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
গত ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ডেন্টিস্ট মো. হারুন অর রশিদ (আওরঙ্গ)-এর নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে সোসাইটির পক্ষ থেকে দেশের দন্তচিকিৎসা ও মৌখিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সেবার পরিধি বিস্তারের লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ স্বাস্থ্য খাতের চলমান কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি ডেন্টাল সেক্টরের আধুনিকায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন।
সংগঠনের সভাপতি ডেন্টিস্ট মো. হারুন অর রশিদ (আওরঙ্গ) বলেন, “দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ডেন্টাল স্বাস্থ্যসেবাকে আরো গতিশীল ও জনবান্ধব করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা প্রয়োজন।”
ভবিষ্যতে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


Leave a comment