স্বাস্থ্য সংবাদ

জ্বর নিয়ে সাধারণ ভুলগুলো

Share

অধিকাংশ ইনফেকশনজনিত রোগের ক্ষেত্রেই জ্বর হচ্ছে অন্যতম উপসর্গ। অনেকেরই হয়তো জানা আছে জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে রোগের একটি উপসর্গ। এই জ্বর নিয়ে ভুল ধারণা অনেক।

শিশুদের জ্বর নিয়ে প্রায় সবাই টেনশনে থাকেন। অনেকের ধারণা সব জ্বরই শিশুদের জন্য খারাপ। এ ধারণার পুরোটা ঠিক নয়। শরীরে কোনো ইনফেকশনের শুরুতেই রোগ প্রতিরোধক তন্ত্রের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা দেয় এ জ্বর। সে অর্থে জ্বর হচ্ছে রোগ প্রতিরোধেরই একটি অংশ। জ্বরের মাধ্যমই ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে শরীর।

অধিকাংশ জ্বরই তাই শিশুদের জন্য ভালো। তবে জ্বর যখন একটানা দীর্ঘায়িত হয় তখন বুঝতে হবে ইনফেকশনের কাছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পরাস্ত হচ্ছে।
জ্বরের জন্য সব সময়ই ওষুধ গ্রহণের দরকার নেই। জ্বরের কারণে অস্বস্তি হলে জ্বর কমানোর ওষুধ (যেমন—প্যারাসিটামল) গ্রহণ করা যেতে পারে। তবে সাধারণত ১০২-১০৩ ডিগ্রি ফারেনহাইট জ্বর উঠলে শরীরে অস্বস্তি বোধ হয়।
সব জ্বরের জন্য চিকিত্সার প্রয়োজন নেই। অনেকের ধারণা জ্বর হলেই চিকিত্সা নিতে হবে। এ ধারণা কিন্তু ঠিক নয়। কী কারণে জ্বর হয়েছে, জ্বরের পেছনে কী ধরনের জীবাণু জড়িত রয়েছে তার ওপরই নির্ভর করে জ্বরের চিকিত্সা। কথায় আছে, ভাইরাসজনিত জ্বর—ওষুধে এক সপ্তাহে সারে, আর না খেলে সারে সাত দিনে। অর্থাত্ ভাইরাসজনিত এমনিতেই সেরে যায়। এর জন্য বিশেষ চিকিত্সা, মানে এন্টিবায়োটিক গ্রহণের কোনো প্রয়োজন নেই। ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত কারণে জ্বর হলে সেক্ষেত্রে যথার্থ এন্টিবায়োটিক গ্রহণের দরকার রয়েছে।
অনেকেই রোগের কারণ না খুঁজে এবং সেই কারণ অনুসারে চিকিত্সা না করে শুধু জ্বর কমানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। আসল কথা হচ্ছে, জ্বর কমানোর চেয়ে রোগের কারণ অনুসন্ধান করে তার চিকিত্সা করাটাই কিন্তু সমীচিন। প্রকৃত রোগ সেরে গেলেই জ্বর সেরে যাবে।
কারও কারও ধারণা, জ্বর হলে ভাত খাওয়া যাবে না। প্রকৃত পক্ষে এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। জ্বর হলে শুধু ভাত কেন প্রায় সব খাবারই খাওয়া যায়।
জ্বর হলে রোগীর শরীর লেপ-কাঁথা দিয়ে জড়িয়ে রাখেন অনেকেই, উদ্দেশ্য জ্বর কমানো। কিন্তু এ পদ্ধতির ফলে জ্বর কমে না। জ্বর কমানোর শরীর কুসুম গরম পানিতে ভেজানো তোয়ালে বা গামছা চিপে তা দিয়ে শরীর মুছে দেয়া উচিত। এভাবে কিছুক্ষণ করতে থাকলেই জ্বর কমে আসবে।
অনেক সময় অনেক সাধারণ বিষয়ের প্রতি শরীরের প্রতিক্রিয়ার অংশ হিসেবেই জ্বর হতে পারে। তাই জ্বর হলে প্রথমেই এন্টিবায়োটিক গ্রহণ করা ঠিক নয়। জ্বর হলে অপেক্ষা করে লক্ষ্য করতে হবে জ্বরের গতিবিধি। মনে রাখতে হবে জ্বর কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

29 October 2010

জ্বর নিয়ে সাধারণ ভুলগুলো

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV