প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

Share
Share

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অধ্যাপক ডা. আতিয়ার বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের (বিপিপিএফ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশুস্বাস্থ্য খাতে বিশেষায়িত এই সংগঠনের মাধ্যমে দেশে শিশুদের শ্বাসতন্ত্রজনিত রোগ নির্ণয় ও চিকিৎসায় নীতি ও প্রশিক্ষণ কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

তিনি বিএমইউর শিশুস্বাস্থ্য পালমোনোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। এর আগে শিশুস্বাস্থ্য অনুষদের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। একাডেমিক কার্যক্রম পরিচালনা, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং গবেষণা তত্ত্বাবধানে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর ধরে নানা রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক জটিলতার কারণে তার পদোন্নতি আটকে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি অধ্যাপক হিসেবে ন্যায্য পদোন্নতি পান। সংশ্লিষ্টরা বলছেন, তার চেয়ারম্যান পদে নিয়োগ এক অর্থে সেই প্রাপ্য স্বীকৃতিরই ধারাবাহিকতা।

চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, ভারত ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ও বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিয়ে তিনি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। শিশুস্বাস্থ্য পালমোনোলজি ও পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার বিষয়ে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।

অধ্যাপক ডা. আতিয়ার রহমান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সিনিয়র ফেলো এবং পোস্ট গ্রাজুয়েশন রেসিডেন্সি কোর্সের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তরুণ চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণে তার অবদান চিকিৎসক সমাজে প্রশংসিত।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...