স্বাস্থ্য সংবাদ

জানেন কি, টি-ব্যাগের চা পানে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি

Share
Share

অনেকের দিন শুরু হয় এককাপ চায়ের সঙ্গে। সহজেই চা বানাতে টি-ব্যাগের ওপর নির্ভরশীল মানুষ দিন দিন বাড়ছে। কিন্তু সম্প্রতি স্পেনের বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে একটি উদ্বেগজনক তথ্য—টি-ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক নির্গত হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

গবেষণায় দেখা গেছে, পলিমার-ভিত্তিক উপাদান দিয়ে তৈরি বাণিজ্যিক টি-ব্যাগ গরম পানির সংস্পর্শে এলে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা চায়ের সঙ্গে মিশে যায়। এসব কণা মানুষের শরীরে প্রবেশ করে সম্ভাব্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, টি-ব্যাগ তৈরিতে ব্যবহৃত পলিপ্রোপিলিন, সেলুলোজ ও নাইলন-৬ নামক উপাদানগুলোই মূলত মাইক্রোপ্লাস্টিকের উৎস।
– পলিপ্রোপিলিন: প্রতি মিলিলিটারে ১২০ কোটি কণা নির্গত করে, যার গড় আকার ১৩৬ দশমিক ৭ ন্যানোমিটার।
– সেলুলোজ: প্রতি মিলিলিটারে ১৩ কোটি ৫০ হাজার কণা নির্গত করে, যার গড় আকার ২৪৪ ন্যানোমিটার।
– নাইলন-৬: প্রতি মিলিলিটারে ৮১ লাখ ৮০ হাজার কণা নির্গত করে, যার গড় আকার ১৩৮ দশমিক ৪ ন্যানোমিটার।

মাইক্রোপ্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করলে অন্ত্রের কোষে শোষিত হয়ে রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। এসব কণার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষক আলবা গার্সিয়া-রডরিগেজ।

স্বাস্থ্যের ঝুঁকি কমাতে গবেষকেরা প্রাকৃতিক উপাদানে তৈরি টি-ব্যাগ বা চা পাতা সরাসরি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিও জরুরি।

সূত্র: এনডিটিভি

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...