নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

৫ দফা দাবিতে শজিমেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা

Share
Share

৫ দফা দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেকে) ও হাসপাতালে রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।

‘স্বাস্থ্যখাতের অধঃপতন এর প্রতিবাদস্বরূপ কমপ্লিট শাটডাউন কর্মসূচি’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সারাদেশের সকল মেডিকেল কলেজের সাথে সামঞ্জস্য রেখে তথা একাত্মতা পোষণ করে ২৫ তারিখের রায় এবং ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৩/০২/২৫, রোববার সকাল ১০টা হতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা, ওয়ার্ডসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিচ্ছে।”

একই বিজ্ঞপ্তিতে আগামীকালের (রোববার, ২৩ ফেব্রুয়ারি) কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকালে ফিরিঙ্গির মোড়ে অবস্থান নিবেন চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। সেইসাথে সকাল ১০.০০ ঘটিকা থেকে কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভ কর্মসূচিও আরম্ভ হবে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...