নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

নোভার্টিস বাংলাদেশের শেয়ার অধিগ্রহণ করল রেডিয়েন্ট ফার্মা

Share

বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেডে নোভার্টিস সুইজারল্যান্ডের সব শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউিটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর করবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নোভার্টিস সুইজারল্যান্ড ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে শেয়ার হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়।

নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. সিনা ইবনে জামালী (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্য ও ফার্মাসিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী, রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একিউএম মহিউদ্দিন ও উপব্যবস্থাপনা পরিচালক তাসফিয়া জাহেদী।

অন্যদিকে নোভার্টিস সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন সায়মন ইয়াং, এরিক ক্যারিও ও ড্যানিয়েল চে। এছাড়াও এসময় বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) ও যুগ্ম-সচিব মো. আব্দুর রাজ্জাকসহ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে স্থানীয় ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাকি ৪০ শতাংশ শেয়ার যথারীতি বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিতে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নোভার্টিস এজি তাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ চ্যাপ্টারের ব্যবসা স্থানীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সে পরিপ্রেক্ষিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের ওষুধ খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। যাত্রার শুরু থেকেই রেডিয়েন্ট গুণগত মানসম্পন্ন ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে। এ চুক্তি রেডিয়েন্টের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো বলেন, আমাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে আমরা বাংলাদেশ চ্যাপ্টারের শেয়ার স্থানীয় কোনো স্বনামধন্য ওষুধ কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। এ রূপান্তর প্রক্রিয়া উভয়পক্ষের জন্য মঙ্গলজনক হবে বলে আমাদের বিশ্বাস। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমাদের নতুন নতুন উদ্ভাবনী ওষুধের প্রাপ্যতা আরও সহজতর হবে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।

এ বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. সিনা ইবনে জামালী (অব.) বলেন, নতুন ব্যবস্থাধীনে বাংলাদেশে নোভার্টিসের চলমান সব ধরনের পণ্যের সরবরাহ অব্যাহত থাকবে এবং আরও জোরদার হবে। যে উদ্দেশ্যে নোভার্টিস বাংলাদেশ রেডিয়েন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হবে বলে আমাদের বিশ্বাস।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

06 December 2024

নোভার্টিস বাংলাদেশের শেয়ার অধিগ্রহণ করল রেডিয়েন্ট ফার্মা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV