Home নির্বাচিত বিএসএমএমইউয়ের নতুন ভিসি অধ্যাপক ডা. সায়েদুর রহমান
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউয়ের নতুন ভিসি অধ্যাপক ডা. সায়েদুর রহমান

Share
অধ্যাপক ডা. সায়েদুর রহমান
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর শূন্য পদে নিয়োগ করা হলো।

শর্ত হিসেবে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ চার বছর হবে, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উপাচার্য পদের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন, তিনি বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, উপাচার্য হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share

Don't Miss

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

‘প্রসবের পর ২৪ ঘণ্টাই সবচেয়ে ভয়ানক, দেশে অর্ধেক মাতৃমৃত্যু ঘটে বাড়িতে’

তিন দশকে মাতৃমৃত্যুর হার অর্ধেকে নেমেছে ঠিকই, কিন্তু গতি এখন প্রায় থেমে গেছে। দেশে প্রতি লাখে মাতৃমৃত্যু ১৩৬–এ নেমে এলেও লক্ষ্য ৭০–এ পৌঁছানোর...

Related Articles

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...