স্বাস্থ্য সংবাদ

‌‘ডাক্তার’ শব্দের অপব্যবহার প্রতিরোধের আহ্বান এনডিএফের

Share
Share

চিকিৎসকদের নামের পূর্বে ব্যবহৃত ‘ডাক্তার’ শব্দের অপব্যবহার প্রতিরোধের আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

বুধবার (২১ আগস্ট) এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসা লাভ বাংলাদেশের জনগণের একটি মৌলিক মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার। এ জন্য চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসকদের নামের পূর্বে ব্যবহৃত ডাক্তার শব্দের অপব্যবহার হলে বাংলাদেশের সাধারণ জনগণ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন। এ অবস্থায় ডা. শব্দের অপব্যবহার প্রতিরোধে চিকিৎসকদের সাম্প্রতিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাস করা চিকিৎসক ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করার সুযোগ নেই। বিএমএন্ডডিসি এই আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র মহান জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের এমন পরিস্থিতিতে এনডিএফ ডাক্তার পদবি অপব্যবহার প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে’

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। স্বামীর সঙ্গে কথা বলেছি, সে জানিয়ে দিয়েছে...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার বলে...

Related Articles

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল...

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক...