Home নির্বাচিত পদত্যাগ করলেন বিএসএমএমইউ প্রো-ভিসি ডা. আতিক
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

পদত্যাগ করলেন বিএসএমএমইউ প্রো-ভিসি ডা. আতিক

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগের আবেদনপত্র জমা দেন তিনি।

এ বিষয়ে ডা. মো. আতিকুর রহমান বলেন, আমি পদত্যাগ করেছি। সকালে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি। আমি মনে করছি পারিপার্শ্বিক এত চাপ নিয়ে এভাবে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। তাই স্বসম্মানে আমি চেয়ার থেকে সরে গিয়েছি। তবুও পরিবেশ শান্ত হোক এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণা কার্যক্রম দ্রুত চালু হোক।

তার পদত্যাগের আবেদনপত্রে বলা হয়েছে, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ১ জানুয়ারি ২০২৩ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।’

‘বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি’- বলা হয় পদত্যাগপত্রে।

Share

Don't Miss

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

‘প্রসবের পর ২৪ ঘণ্টাই সবচেয়ে ভয়ানক, দেশে অর্ধেক মাতৃমৃত্যু ঘটে বাড়িতে’

তিন দশকে মাতৃমৃত্যুর হার অর্ধেকে নেমেছে ঠিকই, কিন্তু গতি এখন প্রায় থেমে গেছে। দেশে প্রতি লাখে মাতৃমৃত্যু ১৩৬–এ নেমে এলেও লক্ষ্য ৭০–এ পৌঁছানোর...

Related Articles

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...